---
title: "ترجمة سورة عبس - الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم (البنغالية)"
url: "https://quranpedia.net/surah/1/80/book/27826.md"
canonical: "https://quranpedia.net/surah/1/80/book/27826"
surah_id: "80"
book_id: "27826"
book_name: "الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم"
type: "translation"
---

# ترجمة سورة عبس - الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم (البنغالية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/80/book/27826)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة عبس - الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم (البنغالية) — https://quranpedia.net/surah/1/80/book/27826*.

Translation of Surah عبس from "الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم" in البنغالية.

### الآية 80:1

> عَبَسَ وَتَوَلَّىٰ [80:1]

১. রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ভ্রƒ কুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।

### الآية 80:2

> ﻿أَنْ جَاءَهُ الْأَعْمَىٰ [80:2]

২. এ জন্য যে, অন্ধ আব্দুল্লাহ ইবনু উম্মে মাকত‚ম তাঁর নিকট এমন সময় হেদায়তের পথ খুঁজতে এসেছেন যখন তিনি মুশরিকদের বড় নেতাদের হেদায়তের আশায় তাদেরকে নিয়ে ব্যস্ত ছিলেন।

### الآية 80:3

> ﻿وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ [80:3]

৩. হে রাসূল! আপনি কি জানেন, এ অন্ধ লোকটিই নিজ পাপ থেকে পরিচ্ছন্ন হবে?!

### الآية 80:4

> ﻿أَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرَىٰ [80:4]

৪. কিংবা যে সব উপদেশ শ্রবণ করবে তদ্বারা উপদেশ গ্রহণ করে উপকৃত হবে।

### الآية 80:5

> ﻿أَمَّا مَنِ اسْتَغْنَىٰ [80:5]

৫. পক্ষান্তরে যে ব্যক্তি তার নিকট থাকা সম্পদের কারণে আপনার আনিত ঈমান থেকে নিজেকে অমুখাপেক্ষী করেছে।

### الآية 80:6

> ﻿فَأَنْتَ لَهُ تَصَدَّىٰ [80:6]

৬. আপনি সে দিকে মুখ করে তার পানে অগ্রসর হচ্ছেন।

### الآية 80:7

> ﻿وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ [80:7]

৭. সে যদি আল্লাহর নিকট তাওবা করে পরিচ্ছন্ন না হয় তাহলে আপনার কী ক্ষতিই বা হবে।

### الآية 80:8

> ﻿وَأَمَّا مَنْ جَاءَكَ يَسْعَىٰ [80:8]

৮. পক্ষান্তরে যে ব্যক্তি আপনার নিকট কল্যাণের অনুসন্ধান নিয়ে দৌড়ে আসলো।

### الآية 80:9

> ﻿وَهُوَ يَخْشَىٰ [80:9]

৯. এমতাবস্থায় যে, সে নিজ প্রতিপালককে ভয় করে।

### الآية 80:10

> ﻿فَأَنْتَ عَنْهُ تَلَهَّىٰ [80:10]

১০. আপনি তাকে বাদ দিয়ে মুশরিক নেতাদেরকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেলেন।

### الآية 80:11

> ﻿كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ [80:11]

১১. বস্তুতঃ ব্যাপারটি তেমন নয়। বরং এটি হলো যে গ্রহণ করে তার উদ্দেশ্যে উপদেশ ও সতর্কবাণী।

### الآية 80:12

> ﻿فَمَنْ شَاءَ ذَكَرَهُ [80:12]

১২. তাই যে আল্লাহকে স্মরণ করতে চায় সে যেন তাঁকে স্মরণ করে এবং এ কুরআন দ্বারা যেন উপদেশ গ্রহণ করে।

### الآية 80:13

> ﻿فِي صُحُفٍ مُكَرَّمَةٍ [80:13]

১৩. কেননা, এ কুরাআন ফিরিশতাদের নিকট সম্মানিত পুস্তিকায় রক্ষিত রয়েছে।

### الآية 80:14

> ﻿مَرْفُوعَةٍ مُطَهَّرَةٍ [80:14]

১৪. যা সুউচ্চ স্থানে উত্থিত ও পবিত্রাবস্থায় রয়েছে। যাকে অপবিত্রতা কিংবা কলুষতা স্পর্শ করে না।

### الآية 80:15

> ﻿بِأَيْدِي سَفَرَةٍ [80:15]

১৫. যা রয়েছে ফিরিশতাদের মধ্যকার বার্তাবাহকদের হাতে।

### الآية 80:16

> ﻿كِرَامٍ بَرَرَةٍ [80:16]

১৬. যারা স্বীয় প্রতিপালকের নিকট সম্মানিত এবং প্রচুর কল্যাণকর ও আনুগত্যপূর্ণ কাজ সম্পাদনকারী।

### الآية 80:17

> ﻿قُتِلَ الْإِنْسَانُ مَا أَكْفَرَهُ [80:17]

১৭. কাফির প্রকৃতির মানুষকে অভিশাপ করা হয়েছে। সে আল্লাহর সাথে কতোই না শক্ত কুফরী করেছে!

### الآية 80:18

> ﻿مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ [80:18]

১৮. আল্লাহ তাকে এমন কোন্ বস্তু দ্বারা সৃষ্টি করলেন, যে সে যমীনে অহঙ্কার প্রদর্শন করবে এবং তাঁর সাথে কুফরী করবে?!

### الآية 80:19

> ﻿مِنْ نُطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ [80:19]

১৯. তাকে তো তিনি সামান্য পানি থেকে সৃষ্টি করেছেন এবং তার আকৃতিকে এক পর্যায় থেকে অন্য পর্যায়ে পরিবর্তন করেছেন।

### الآية 80:20

> ﻿ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ [80:20]

২০. অতঃপর তিনি এ সব পর্যায় পার করিয়ে তার জন্য নিজ মায়ের গর্ভ থেকে ভুমিষ্ঠ হওয়ার কাজ সহজ করেছেন।

### الآية 80:21

> ﻿ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ [80:21]

২১. এরপর তার জন্য দুনিয়ার আয়ু নির্ণয় করে তাকে মৃত্যু দিয়েছেন এবং তার উদ্দেশ্যে কবর নির্ধারণ করেছেন। সে তথায় পুনরুত্থানের পূর্ব পর্যন্ত অবস্থান করবে।

### الآية 80:22

> ﻿ثُمَّ إِذَا شَاءَ أَنْشَرَهُ [80:22]

২২. অতঃপর যখন তিনি চাইবেন তাকে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে পুনরুত্থিত করবেন।

### الآية 80:23

> ﻿كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ [80:23]

২৩. বিষয়টি এ কাফির যেমন ধারণা করেছে সেরূপ নয় যে, সে তার উপর থাকা নিজ প্রতিপালকের অধিকার আদায় করে ফেলেছে। বরং তিনি তার উপর যা অপরিহার্য করেছেন সে তাও আদায় করতে ব্যর্থ হয়েছে।

### الآية 80:24

> ﻿فَلْيَنْظُرِ الْإِنْسَانُ إِلَىٰ طَعَامِهِ [80:24]

২৪. কাফির যেন তার আহার্যের প্রতি লক্ষ্য করে, সে তা কীভাবে উপার্জন করলো?!

### الآية 80:25

> ﻿أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا [80:25]

২৫. এর মূল উৎস হলো আসমান থেকে মুষলধারে অবতীর্ণ বৃষ্টি।

### الآية 80:26

> ﻿ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا [80:26]

২৬. অতঃপর আমি যমীনকে বিদীর্ণ করে তা থেকে উদ্ভিদ উৎপন্ন করলাম।

### الآية 80:27

> ﻿فَأَنْبَتْنَا فِيهَا حَبًّا [80:27]

২৭. আমি তাতে উদ্গত করলাম গম, ভুট্টা প্রভৃতি শস্যাদি।

### الآية 80:28

> ﻿وَعِنَبًا وَقَضْبًا [80:28]

২৮. আরো উদ্গত করলাম আঙ্গুর এবং তাদের পশুর খাদ্য স্বরূপ তাজা ঘাস।

### الآية 80:29

> ﻿وَزَيْتُونًا وَنَخْلًا [80:29]

২৯. আমি তাতে আরো উৎপন্ন করলাম জলপাই ও খেজুর।

### الآية 80:30

> ﻿وَحَدَائِقَ غُلْبًا [80:30]

৩০. ঘন বৃক্ষ বিশিষ্ট উদ্যানসমূহ।

### الآية 80:31

> ﻿وَفَاكِهَةً وَأَبًّا [80:31]

৩১. আরো উৎপন্ন করলাম ফলমূল ও তাদের পশুখাদ্য।

### الآية 80:32

> ﻿مَتَاعًا لَكُمْ وَلِأَنْعَامِكُمْ [80:32]

৩২. তাদের ও তাদের পশুগুলোর উপভোগের নিমিত্তে।

### الآية 80:33

> ﻿فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ [80:33]

৩৩. অতঃপর যখন শ্রবণশক্তি হরণকারী দ্বিতীয় শিঙ্গাধ্বনি এসে পড়বে।

### الآية 80:34

> ﻿يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ [80:34]

৩৪. সে দিন নিজ ভাই তার ভাই থেকে পলায়ন করবে।

### الآية 80:35

> ﻿وَأُمِّهِ وَأَبِيهِ [80:35]

৩৫. তেমনিভাবে তার মাতা-পিতা থেকে।

### الآية 80:36

> ﻿وَصَاحِبَتِهِ وَبَنِيهِ [80:36]

৩৬. তার স্ত্রী-সন্তান থেকে।

### الآية 80:37

> ﻿لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ [80:37]

৩৭. সে দিনের গুরুতর অবস্থার দরুন প্রত্যেকে অন্যদের কথা বাদ দিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে।

### الآية 80:38

> ﻿وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ [80:38]

৩৮. সে দিন সৌভাগ্যবানদের চেহারা হবে সমুজ্জ্ব¡ল।

### الآية 80:39

> ﻿ضَاحِكَةٌ مُسْتَبْشِرَةٌ [80:39]

৩৯. আল্লাহ তাদের উদ্দেশ্যে যে সব রহমত প্রস্তুত রেখেছেন এর ফলে সহাস্য ও প্রফুল্ল।

### الآية 80:40

> ﻿وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ [80:40]

৪০. পক্ষান্তরে হতভাগাদের চেহারা সে দিন হবে ধূলায় ধূসরিত।

### الآية 80:41

> ﻿تَرْهَقُهَا قَتَرَةٌ [80:41]

৪১. সেগুলোকে কালিমা অচ্ছন্ন করবে।

### الآية 80:42

> ﻿أُولَٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ [80:42]

৪২. উপরোক্ত অবস্থা হবে তাদের যারা কুফরী ও পাপাচারে লিপ্ত থাকবে।

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/80.md)
- [كل تفاسير سورة عبس
](https://quranpedia.net/surah-tafsir/80.md)
- [ترجمات سورة عبس
](https://quranpedia.net/translations/80.md)
- [صفحة الكتاب: الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم](https://quranpedia.net/book/27826.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/80/book/27826) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
