কখনো নয়, তিনি তাকে যা আদেশ করেছেন, সে এখনো তা পূর্ণ করেনি।
— الترجمة البنغالية
২৩. বিষয়টি এ কাফির যেমন ধারণা করেছে সেরূপ নয় যে, সে তার উপর থাকা নিজ প্রতিপালকের অধিকার আদায় করে ফেলেছে। বরং তিনি তার উপর যা অপরিহার্য করেছেন সে তাও আদায় করতে ব্যর্থ হয়েছে।
— الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم