কাজেই আমরা তাকে ও তার দলবলকে শাস্তি দিলাম এবং ওদের সাগরে নিক্ষেপ করলাম, আর সে ছিল তিরস্কৃত।
— الترجمة البنغالية
৪০. তাই আমি তাকে তার বাহিনীসহ পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। ফলে তারা ডুবে গেলো এবং ধ্বংস হলো। আর ফিরাউন তার জন্য নিন্দনীয় মিথ্যারোপ ও ইলাহ দাবি করার মতো আচরণ দেখালো।
— الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم