যে ভয় করে সেই উপদেশ গ্ৰহণ করবে [১]।— الترجمة البنغالية
[১] অর্থাৎ যে ব্যক্তির মনে আল্লাহ্র ভয় এবং তাঁর সাথে সাক্ষাত করতে হবে এমন ধারণা কাজ করে সে অবশ্যই আপনার উপদেশ মনোযোগ সহকারে শুনবে। [ইবন কাসীর]
১০. অচিরেই সে ব্যক্তি আপনার উপদেশ দ্বারা উপকৃত হবে যে আল্লাহকে ভয় করে। কেননা, সে ব্যক্তিই কেবল উপদেশ দ্বারা উপকৃত হয়ে থাকে।— الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم