কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে [১] হুতামায় [২] ;— الترجمة البنغالية
[১] আরবী ভাষায় কোন জিনিসকে তুচ্ছ মনে করে ছুঁড়ে ফেলে দেয়া অর্থে ‘নবয’ نبذ শব্দটি ব্যবহার করা হয়। [কুরতুবী, তাহরীর ওয়াত-তানওয়ীর] এ থেকে আপনা আপনি এই ইংগিত সুস্পষ্ট হয়ে ওঠে যে, নিজের ধনশালী হওয়ার কারণে সে দুনিয়ায় নিজেকে অনেক বড় কিছু মনে করে। কিন্তু কিয়ামতের দিন তাকে ঘৃণাভরে জাহান্নামে ছুঁড়ে দেয়া হবে।
[২] হুতামা শব্দটির মূল হচ্ছে, হাতম। হাতম মানে ভেঙ্গে ফেলা, পিষে ফেলা ও টুকরা করে ফেলা। জাহান্নামকে হাতম নামে অভিহিত করার কারণ হচ্ছে এই যে, তার মধ্যে যা কিছু ফেলে দেয়া হবে তাকে সে নিজের গভীরতা ও আগুনের কারণে ভেঙ্গে গুঁড়িয়ে রেখে দেবে। [কুরতুবী]
৪. এ অর্বাচীন যেমনটি ধারণা করেছে বিষয়টি তেমন নয়। বরং অবশ্যই তাকে এমন জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে যা তার প্রচÐ আগ্রাসনের ফলে তাতে নিক্ষিপ্ত সকল বস্তুকে ভেঙ্গে চুরমার করে ফেলে।— الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم