আর কখনই আপনি কোন বিষয়ে বলবেন না, ‘আমি তা আগামীকাল করব,— الترجمة البنغالية
চতুর্থ রুকু’
২৩. হে নবী! আপনি যা আগামীতে করতে চান সে ব্যাপারে আপনি বলবেন না যে, নিশ্চয়ই আমি আগামী কাল এ কাজটি করবো। কারণ, আপনি জানেন না যে, আপনি কি তা করতে পারবেন, না আপনার মাঝে ও তার মাঝে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে? এটি মূলতঃ প্রত্যেক মুসলমানের জন্য একটি পথ নির্দেশনা।— الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم