مِّنَ ٱللَّهِ ذِي ٱلۡمَعَارِجِ ٣
Al-Ma'arij 70:3
سورة المعارج
মাক্কী
আয়াত: 3/44
পৃষ্ঠা 568
-
বাংলা অনুবাদ
الترجمة البنغالية
এটা আসবে আল্লাহ্র কাছ থেকে, যিনি উর্ধ্বারোহনের সোপানসমূহের অধিকারী [১] ।
[১] আয়াতে আল্লাহ্ তা‘আলার বিশেষণ ذِى لْمَعَارِج অর্থ যিনি সুউচ্চ স্থানে আরশের উপর আছেন; উচ্চতার অধিকারী, আবার ক্ষমতা, সম্মতি প্রতিপত্তির দিক দিয়েও তিনি সবার উপরে। তার কাছে কোন কিছু পৌঁছার জন্য উপরের দিকেই যায়। [সা’দী] -
Al-Mukhtasar fi Tafsir al-Quran
الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم
একটি সংক্ষিপ্ত তাফসীরের অনুবাদ
৩. এটি আল্লাহর পক্ষ থেকে। যিনি উচ্চাসন, সিঁড়ি, অনুগ্রহ ও নিয়ামতসমূহের মালিক।
Al-Ma'arij 70:3
তিলাওয়াত লোড হচ্ছে…
0:00