Al-Qiyamah 75:1

سورة القيامة

মাক্কী আয়াত: 1/40 পৃষ্ঠা 577

لَآ أُقۡسِمُ بِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ ١

  1. বাংলা অনুবাদ

    الترجمة البنغالية

    আমি শপথ করছি কিয়ামতের দিনের [১] ,
    সূরা সংক্রান্ত আলোচনাঃ
    আয়াত সংখ্যাঃ ৪০ আয়াত।
    নাযিল হওয়ার স্থানঃ মক্কী।
    রহমান, রহীম আল্লাহ্র নামে
    [১] কারও বিরোধী মনোভাব খন্ডন করার জন্যে শপথ করা হলে শপথের পূর্বে لا ব্যবহৃত হয়। আরবী বাক-পদ্ধতিতে এই ব্যবহার প্রসিদ্ধ ও সুবিদিত। এ শব্দ দ্বারা বক্তব্য শুরু করাই প্রমাণ করে যে, আগে থেকে কোন বিষয়ে আলোচনা চলছিল যার প্রতিবাদ করার জন্য এ সূরা নাযিল হয়েছে। অর্থাৎ তোমরা যা বলেছো তা ঠিক নয়। আমি কসম করে বলছি, প্রকৃত ব্যাপার হচ্ছে এটি। অর্থাৎ কেয়ামত অবশ্যম্ভাবী। [দেখুন, ইবন কাসীর]

পুরো সূরা পড়ুন অনুবাদ তুলনা আরবি তাফসীর