عَلَّمَهُ ٱلۡبَيَانَ ٤
Ar-Rahman 55:4
سورة الرحمن
মাদানী
আয়াত: 4/78
পৃষ্ঠা 531
-
বাংলা অনুবাদ
الترجمة البنغالية
তিনিই তাকে শিখিয়েছেন ভাষা [১]
[১] মূল আয়াতে البيان শব্দ ব্যবহৃত হয়েছে। এর একটি অর্থ হচ্ছে মনের ভাব প্রকাশ করা। অর্থাৎ কোন কিছু বলা এবং নিজের উদ্দেশ্য ও অভিপ্ৰায় ব্যক্ত করা। দ্বিতীয় অর্থ হচ্ছে পার্থক্য ও বৈশিষ্ট্য স্পষ্ট করে তোলা। বাকশক্তি এমন একটি বিশিষ্ট গুণ যা মানুষকে জীবজন্তু ও পৃথিবীর অন্যান্য সৃষ্টিকুল থেকে পৃথক করে দেয়। [কুরতুবী; ফাতহুল কাদীর] বিভিন্ন ভূখণ্ড ও বিভিন্ন জাতির বিভিন্ন বাকপদ্ধতি সবাই এই বর্ণনা শিক্ষার বিভিন্ন অঙ্গ এবং এটা কার্যত وَعَلَّمَ اٰدَمَ الْاَسمَآءَكُلَّهَا [সূরা আল-বাকারাহ: ৩১] আয়াতের তফসীরও। -
Al-Mukhtasar fi Tafsir al-Quran
الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم
একটি সংক্ষিপ্ত তাফসীরের অনুবাদ
৪. তিনি তাকে উচ্চারণ ও লিখার মাধ্যমে মনের ভাব প্রকাশ করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন।
Ar-Rahman 55:4
তিলাওয়াত লোড হচ্ছে…
0:00