As-Saffat 37:113

سورة الصافات

মাক্কী আয়াত: 113/182 পৃষ্ঠা 450

وَبَٰرَكۡنَا عَلَيۡهِ وَعَلَىٰٓ إِسۡحَٰقَۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحۡسِنࣱ وَظَالِمࣱ لِّنَفۡسِهِۦ مُبِينࣱ ١١٣

  1. Al-Mukhtasar fi Tafsir al-Quran

    الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم

    একটি সংক্ষিপ্ত তাফসীরের অনুবাদ

    ১১৩. আর আমি তাঁর ও তাঁর সন্তান ইসহাকের প্রতি আমার পক্ষ থেকে বরকত অবতীর্ণ করি। ফলে তাঁদের উভয়ের উদ্দেশ্যে নিআমতের প্রাচুর্য প্রদান করি। তন্মধ্যে রয়েছে উভয়ের সন্তানদের আধিক্য। আর তাদের সন্তানদের মধ্যে রয়েছে স্বীয় প্রতিপালকের আনুগত্যের মাধ্যমে সৎকর্মশীল। আবার তাদের কেউ আপন আত্মার উপর কুফরি ও সুস্পষ্ট জুলুম এবং পাপাচারের মাধ্যমে অবিচারকারী।

পুরো সূরা পড়ুন অনুবাদ তুলনা আরবি তাফসীর