وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونࣲ ٢٢
At-Takwir 81:22
سورة التكوير
মাক্কী
আয়াত: 22/29
পৃষ্ঠা 586
-
বাংলা অনুবাদ
الترجمة البنغالية
আর তোমাদের সাথী উন্মাদ নন [১],
[১] এখানে সাথী বলতে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বুঝানো হয়েছে। যারা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উম্মাদ বলত এতে তাদেরকে জওয়াব দেয়া হয়েছে। অর্থাৎ তোমাদের এ ধারণা ঠিক নয় যে, কুরআনে যা কিছু বর্ণনা করা হচ্ছে এগুলো কোন পাগলের প্রলাপ বা শয়তানের বক্তব্য। [কুরতুবী] -
Al-Mukhtasar fi Tafsir al-Quran
الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم
একটি সংক্ষিপ্ত তাফসীরের অনুবাদ
২২. তোমাদের নিত্য সাথী যাঁর বিবেক, আমনতদারিতা ও সততা তোমাদের সামনে সুস্পষ্ট তিনি আদৗ উন্মাদ নন। যেমনটি তোমরা অপবাদ স্বরূপ দাবি করে থাকো।
At-Takwir 81:22
তিলাওয়াত লোড হচ্ছে…
0:00