بِأَيِّ ذَنۢبࣲ قُتِلَتۡ ٩
At-Takwir 81:9
سورة التكوير
মাক্কী
আয়াত: 9/29
পৃষ্ঠা 586
-
বাংলা অনুবাদ
الترجمة البنغالية
কী অপরাধে তাকে হত্যা করা হয়েছিল [১]?
[১] কোন কোন মুফাসসির বলেন, এই আয়াতের বর্ণনাভঙ্গীতে মারাত্মক ধরনের ক্রোধের প্রকাশ দেখা যায়। যে পিতা বা মাতা তাদের মেয়েকে জীবিত পুঁতে ফেলেছে আল্লাহ্র কাছে তারা এত বেশী ঘৃণিত হবে যে, তাদেরকে সম্বোধন করে একথা জিজ্ঞেস করা হবে না, তোমরা এই নিষ্পাপ শিশুটিকে হত্যা করেছিলে কোন অপরাধে? বরং তাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে ছোট্ট নিরপরাধ মেয়েকে জিজ্ঞেস করা হবে, তোমাকে কোন অপরাধে মেরে ফেলা হয়েছিল? [ইবন কাসীর] -
Al-Mukhtasar fi Tafsir al-Quran
الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم
একটি সংক্ষিপ্ত তাফসীরের অনুবাদ
৯. কোন্ অপরাধে হত্যাকারী তোমাকে হত্যা করেছিলো?!
At-Takwir 81:9
তিলাওয়াত লোড হচ্ছে…
0:00