Saba' 34:49

سورة سبأ

মাক্কী আয়াত: 49/54 পৃষ্ঠা 434

قُلۡ جَآءَ ٱلۡحَقُّ وَمَا يُبۡدِئُ ٱلۡبَٰطِلُ وَمَا يُعِيدُ ٤٩

  1. বাংলা অনুবাদ

    الترجمة البنغالية

    বলুন, 'সত্য এসেছে, আর অসত্য না পারে নতুন কিছু সৃজন করতে এবং না পারে পুনরাবৃত্তি করতে [১]'
    [১] এখানে বাতিল বলে ইবলীস বুঝানো হয়েছে। [বাগভী]
  2. Al-Mukhtasar fi Tafsir al-Quran

    الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم

    একটি সংক্ষিপ্ত তাফসীরের অনুবাদ

    ৪৯. হে রাসূল! এসব অস্বীকারকারী মুশরিকদেরকে বলে দিন: ইসলাম নামক সত্য এসেছে। আর অচল, দুর্বল ও প্রভাবহীন বাত্বিল দূরীভূত হয়েছে।

পুরো সূরা পড়ুন আরবি তাফসীর