وَشَاهِدࣲ وَمَشۡهُودࣲ ٣
Al-Buruj 85:3
سورة البروج
মাক্কী
আয়াত: 3/22
পৃষ্ঠা 590
-
বাংলা অনুবাদ
الترجمة البنغالية
এবং দ্রষ্টা ও দৃষ্টের [১]---
[১] হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “وَالُيَوْمِ الْمَوْعُوْدِ বা প্ৰতিশ্রুত দিনের অর্থ কেয়ামতের দিন। আর مشهود এর অর্থ আরাফার দিন এবং شاهد এর অর্থ শুক্রবার দিন। জুম'আর দিনের চেয়ে উত্তম কোন দিনে কোন সূর্য উদিত হয়নি এবং ডুবেওনি। সেদিন এমন একটি সময় আছে, কোন মুমিন বান্দা যখনই কোন কল্যাণের দো'আ করে তখনই তার দো'আ কবুল করা হয়। অথবা যদি কোন অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করা হয় তখনই তাকে আল্লাহ্ তা থেকে আশ্রয় দেয়।” [তিরমিয়ী: ৩৩৩৯] -
Al-Mukhtasar fi Tafsir al-Quran
الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم
একটি সংক্ষিপ্ত তাফসীরের অনুবাদ
৩. শপথ করেছেন প্রত্যেক সাক্ষ্যদাতা তথা নবী যিনি তাঁর উম্মতের ব্যাপারে সাক্ষ্য দিবেন এবং যাদের ব্যাপারে সাক্ষ্য প্রদান করা হবে তথা তাঁর উম্মত যারা স্বীয় নবীর ব্যাপারে সাক্ষ্য দিবে।
Al-Buruj 85:3
তিলাওয়াত লোড হচ্ছে…
0:00