يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ ١٢
Al-Infitar 82:12
سورة الإنفطار
মাক্কী
আয়াত: 12/19
পৃষ্ঠা 587
-
বাংলা অনুবাদ
الترجمة البنغالية
তারা জানে তোমরা যা কর [১]।
[১] অর্থাৎ ফেরেশতারা প্রত্যেক ব্যক্তির প্রত্যেকটি কাজ সম্পর্কে পুরোপুরি অবগত। সব জায়গায় সব অবস্থায় সকল ব্যক্তির সাথে তারা এমনভাবে লেগে আছে যে, তারা জানতেই পারছে না যে, কেউ তাদের কাজ পরিদর্শন করছে। কোন ব্যক্তি কোন নিয়তে কি কাজ করেছে তাও তারা জানতে পারে। তাই তাদের তৈরি করা রেকর্ড একটি পুর্ণাঙ্গ রেকর্ড। এই রেকর্ডের বাইরে কোন কথা নেই। এ সম্পর্কেই সূরা কাহাফের ৪৯ নং আয়াতে বলা হয়েছেঃ “কিয়ামতের দিন অপরাধীরা অবাক হয়ে দেখবে তাদের সামনে যে আমলনামা পেশ করা হচ্ছে তার মধ্যে তাদের ছোট বড় কোন একটি কাজও অলিখিত থেকে যায়নি । যা কিছু তারা করেছিল সব হুবহু ঠিক তেমনিভাবেই তাদের সামনে আনা হয়েছে’’। [করতুবী] -
Al-Mukhtasar fi Tafsir al-Quran
الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم
একটি সংক্ষিপ্ত তাফসীরের অনুবাদ
১২. তোমরা যা করো তারা তা জানার ভিত্তিতেই লিপিবদ্ধ করে।
Al-Infitar 82:12
তিলাওয়াত লোড হচ্ছে…
0:00