سَلَٰمٌ هِيَ حَتَّىٰ مَطۡلَعِ ٱلۡفَجۡرِ ٥
Al-Qadr 97:5
سورة القدر
মাক্কী
আয়াত: 5/5
পৃষ্ঠা 598
বাংলা অনুবাদ
-
বাংলা অনুবাদ
الترجمة البنغالية
শান্তিময় [১] সে রাত, ফজরের আবির্ভাব পর্যন্ত [২]।
[১] অর্থাৎ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারাটা রাত শুধু শান্তিই শান্তি, মঙ্গলই মঙ্গল তথা কল্যাণে পরিপূর্ণ। সে রাত্র সর্বপ্রকার অনিষ্ট থেকে মুক্ত। [তাবারী][২] অর্থাৎ লাইলাতুল-কদরের এই বরকত রাত্রির শুরু অর্থাৎ সূর্যাস্তের পর হতে ফজরের উদয় পর্যন্ত বিস্তৃত। [সা‘দী]
Al-Qadr 97:5
তিলাওয়াত লোড হচ্ছে…
0:00