لَا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوࣰا وَلَا تَأۡثِيمًا ٢٥
Al-Waqi'ah 56:25
سورة الواقعة
মাক্কী
আয়াত: 25/96
পৃষ্ঠা 535
-
বাংলা অনুবাদ
الترجمة البنغالية
সেখানে তারা শুনবে না কোন অসার বা পাপবাক্য [১],
[১] এটি জান্নাতের বড় বড় নিয়ামতের একটি। এসব নিয়ামত সম্পর্কে কুরআন মজীদের কয়েকটি স্থানে বর্ণনা করা হয়েছে যে, মানুষের কান সেখানে কোন অনর্থক ও বাজে কথা, মিথ্যা, গীবত, চৌগলিখুরী, অপবাদ, গালি, অহংকার ও বাজে গালগল্প বিদ্রুপ ও উপহাস, তিরস্কার ও বদনামমূলক কথাবার্তা শোনা থেকে রক্ষা পাবে। [যেমন, আল-গাশিয়াহঃ ১১, মারইয়ামঃ ৬২] -
Al-Mukhtasar fi Tafsir al-Quran
الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم
একটি সংক্ষিপ্ত তাফসীরের অনুবাদ
২৫. তারা জান্নাতে কোনরূপ অশ্লীল কথা শুনবে না। আর না কোনরূপ পাপের কথা শ্রবণ করবে।
Al-Waqi'ah 56:25
তিলাওয়াত লোড হচ্ছে…
0:00