وَلَا يَخَافُ عُقۡبَٰهَا ١٥
Ash-Shams 91:15
سورة الشمس
মাক্কী
আয়াত: 15/15
পৃষ্ঠা 595
-
বাংলা অনুবাদ
الترجمة البنغالية
আর তিনি এর পরিণামকে ভয় করেন না [১]।
[১] অর্থাৎ তাদের প্রতি যে আযাব নাযিল করেছেন, আল্লাহ্ তা‘আলা এর কোন পরিণামের ভয় করেন না। কেননা, তিনি সবার উপর কর্তৃত্বশালী, সর্ব-নিয়ন্ত্রণকারী ও একচ্ছত্র অধিপতি। তাঁর আধিপত্য, কর্তৃত্ব ও ক্ষমতার বাইরে কোন কিছুই হতে পারে না। তাঁর হুকুম-নির্দেশ তাঁর সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞারই নিদর্শন। [সা‘দী] -
Al-Mukhtasar fi Tafsir al-Quran
الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم
একটি সংক্ষিপ্ত তাফসীরের অনুবাদ
১৫. আল্লাহ তাদেরকে এ ধ্বংসাত্মক শাস্তি প্রদানে কোন পরিণামকে ভয় করেন না।
Ash-Shams 91:15
তিলাওয়াত লোড হচ্ছে…
0:00