At-Tur 52:1

سورة الطور

মাক্কী আয়াত: 1/49 পৃষ্ঠা 523

وَٱلطُّورِ ١

  1. বাংলা অনুবাদ

    الترجمة البنغالية

    শপথ তূর পর্বতের [১],
    [১] বলা হয়ে থাকে যে, সুরিয়ানী ভাষায় طور (তুর) এর অর্থ পাহাড়, যাতে লতাপাতা ও বৃক্ষ উদগত হয়। এখানে তুর বলে মাদইয়ানে অবস্থিত তুরে-সিনীন বোঝানো হয়েছে। এই পাহাড়ের উপর মূসা আলাইহিস সালাম আল্লাহ তা'আলার সাথে বাক্যালাপ করেছিলেন। তুরের কসম খাওয়ার দ্বারা মহান আল্লাহ এ পাহাড়টিকে সম্মানিত করেছেন। [ফাতহুল কাদীর; কুরতুবী]

পুরো সূরা পড়ুন অনুবাদ তুলনা আরবি তাফসীর