أَلَّا تَزِرُ وَازِرَةࣱ وِزۡرَ أُخۡرَىٰ ٣٨
An-Najm 53:38
سورة النجم
মাক্কী
আয়াত: 38/62
পৃষ্ঠা 527
-
বাংলা অনুবাদ
الترجمة البنغالية
তা এই যে [১], কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না,
[১] এ আয়াত থেকে তিনটি বড় মূলনীতি পাওয়া যায়। কেয়ামতের দিন এক ব্যক্তির শাস্তি অপরের ঘাড়ে চাপানো হবে না এবং অপরের শাস্তি নিজে বরণ করার ক্ষমতাও কারও হবে না। [দেখুন, মুয়াসসার] অন্য এক আয়াতে বলা হয়েছে,
وَإِن تَدْعُ مُثْقَلَةٌ إِلَىٰ حِمْلِهَا لَا يُحْمَلْ مِنْهُ شَيْءٌ [সূরা ফাতির:১৮]
অর্থাৎ কোন শক্তি যদি পাপের বোঝায় ভারাক্রান্ত হয়ে অপরকে অনুরোধ করে যে, আমার কিছু বোঝা তুমি বহন কর, তবে তার বোঝার কিয়দংশও বহন করার সাধ্য কারও হবে না। -
Al-Mukhtasar fi Tafsir al-Quran
الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم
একটি সংক্ষিপ্ত তাফসীরের অনুবাদ
৩৮. আর তা হলো, কোন মানুষ অন্যের পাপ বহন করবে না।
An-Najm 53:38
তিলাওয়াত লোড হচ্ছে…
0:00