সূরা An-Nasr বাংলা অনুবাদ

আন-নাসর · سورة النصر

মাদানী আয়াত: 3 পারা 30 পৃষ্ঠা 603 অবতরণের ক্রম: 114
অনুবাদ:
বাংলা অনুবাদ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

إِذَا جَآءَ نَصۡرُ ٱللَّهِ وَٱلۡفَتۡحُ ١

যখন আসবে আল্লাহ্র সাহায্য ও বিজয় [১]
[১] আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, যখন এ সূরা নাযিল হলো তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লেন এবং বললেন, “মক্কা বিজয়ের পর আর কোন হিজরত নেই।“ [মুস্তাদরাকে হাকিম: ২/২৫৭] এ সূরায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওফাত নিকটবর্তী হওয়ার ইঙ্গিত আছে। এক বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা উবায়দুল্লাহ্ ইবনে উতবাকে প্রশ্ন করে বলেন, কোন পূর্ণাঙ্গ সূরা সবশেষে নাযিল হয়েছে? উবায়দুল্লাহ্ বলেন, আমি বললাম: “ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ’। তিনি বললেন, সত্য বলেছ। [মুসলিম: ৩০২৪] ইবনে ওমর রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, সূরা আন-নাসর বিদায় হজে অবতীর্ণ হয়েছে। এরপর
اَلْيَوْمَ اَكْمَلْتُ لَكُمْ دِيْنَكُمْ
[সূরা আল-মায়িদাহ: ৩] আয়াত অবতীর্ণ হয়। অতঃপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাত্র আশি দিন জীবিত ছিলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবনের যখন মাত্র পঞ্চাশ দিন বাকি ছিল, তখন কালালাহ্ সংক্রান্ত [সূরা আন-নিসা: ১৭৬] আয়াত অবতীর্ণ হয়। অতঃপর পঁয়ত্রিশ দিন বাকী থাকার সময়
لَقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْ مِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ
আয়াত অবতীর্ণ হয় এবং একুশ দিন বাকি থাকার সময়
وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ ۖ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ
[সূরা আল-বাকারাহ: ২৮১] আয়াত অবতীর্ণ হয়।
[১] এ ব্যাপারে প্রায় সকলেই একমত যে, এখানে বিজয় বলে মক্কা বিজয় বোঝানো হয়েছে। [মুয়াসসার, ইবন কাসীর] আর বিজয় মানে কোন একটি সাধারণ যুদ্ধে বিজয় নয়। বরং এর মানে হচ্ছে এমন একটি চুড়ান্ত বিজয় যার পরে ইসলামের সাথে সংঘর্ষ করার মতো আর কোন শক্তির অস্তিত্ব দেশের বুকে থাকবে না এবং একথাও সুস্পষ্ট হয়ে যাবে যে, বর্তমানে আরবে এ দ্বীনটিই প্রাধান্য বিস্তার করবে। [দেখুন, আদ্ওয়াউল বায়ান]

وَرَأَيۡتَ ٱلنَّاسَ يَدۡخُلُونَ فِي دِينِ ٱللَّهِ أَفۡوَاجࣰا ٢

আর আপনি মানুষকে দলে দলে আল্লাহ্র দ্বীনে প্রবেশ করতে দেখবেন, [১]
[১] অর্থাৎ লোকদের একজন দু’জন করে ইসলাম গ্ৰহণ করার যুগ শেষ হয়ে যাবে। তখন এমন এক যুগের সূচনা হবে যখন একটি গোত্রের সবাই এবং এক একটি বড় বড় এলাকার সমস্ত অধিবাসী কোন প্রকার যুদ্ধ-বিগ্রহ ও চাপ প্রয়োগ ছাড়াই স্বতস্ফুৰ্তভাবে মুসলিম হয়ে যেতে থাকবে। মক্কা বিজয়ের পূর্বে এমন লোকদের সংখ্যাও প্রচুর ছিল, যারা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর রেসালত ও ইসলামের সত্যতা সম্পর্কে নিশ্চিত বিশ্বাসের কাছাকাছি পৌছে গিয়েছিল। কিন্তু কুরাইশদের ভয়ে অথবা অন্য কোন কারণে তারা ইসলাম গ্রহণ থেকে বিরত ছিল। মক্কাবিজয় তাদের সেই বাধা দূর করে দেয়। সেমতে তারা দলে দলে ইসলামে প্রবেশ করতে শুরু করে। সাধারণ আরবরাও এমনিভাবে দলে দলে ইসলামে দাখিল হয়। আমর ইবনে সালামাহ রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, “মক্কা বিজয়ের পরে প্রতিটি গোত্রই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে ঈমান আনার ব্যাপারে প্ৰতিযোগিতা শুরু করে। মক্কা বিজয়ের আগে এ সমস্ত গোত্রগুলো ঈমান আনার ব্যাপারে দ্বিধা করত। তারা বলত, তার ও তার গোত্রের অবস্থা পর্যবেক্ষণ কর। যদি সে তার গোত্রের উপর জয়লাভ করতে পারে তবে সে নবী হিসেবে বিবেচিত হবে”। [বুখারী: ৪৩০২] [বাগাবী]

فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَٱسۡتَغۡفِرۡهُۚ إِنَّهُۥ كَانَ تَوَّابَۢا ٣

তখন আপনি আপনার রবের প্ৰশংসাসহ তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় তিনি তাওবা কবুলকারী [১]।
[১] একাধিক হাদীস ও সাহাবীর উক্তিতে আছে যে, এ সূরায় রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওফাত নিকটবর্তী হওয়ার প্রতি ইঙ্গিত আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু ‘আনহু আমাকে বদরী সাহাবীগণের সাথে তার কাছে প্রবেশাধিকার দিয়েছিলেন। তারা এটাকে মনে-প্ৰাণে মেনে নিতে পারছিলেন না। তারা বলেই ফেলল, একে আবার আমাদের সাথে কেন? আমাদের কাছে তার সমবয়সী সন্তান-সন্ততি রয়েছে। তখন উমর বললেন, তোমরা তো জান সে কোথেকে এসেছে। তারপর একদিন তিনি তাদের মজলিসে তাকে ডেকে পাঠালেন। আমি বুঝতে পারলাম যে, তিনি আমাকে তাদের মাঝে ডেকে আমাকে তাদের সাথে রাখার ব্যাপারটি স্পষ্ট করারই ইচ্ছা পোষণ করেছেন। অতঃপর উমর বললেন, তোমরা মহান আল্লাহ্র বাণী, “ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ” সম্পর্কে কি বল? তাদের কেউ বলল, আমাদের বিজয় লাভ হলে যেন আমরা আল্লাহ্র প্রশংসা ও তাঁর কাছে ক্ষমা চাই তা-ই বলা হয়েছে। আবার তাদের অনেকেই কিছু না বলে চুপ ছিল। তখন তিনি আমাকে বললেন, হে ইবনে আব্বাস! তুমি কি অনুরুপ বল? আমি বললাম, না। তিনি বললেন, তাহলে কি বল? আমি বললাম, এটা তো রাসূলের মৃত্যুর সময়, যা তাকে জানিয়ে দেয়া হয়েছে। আল্লাহ্ বলেন, “যখন আল্লাহ্র সাহায্য ও বিজয় এসে যাবে”, আর এটাই হবে আপনার জীবন শেষ হয়ে যাওয়ার আলামত, “সুতরাং আপনি আপনার রবের সপ্ৰশংস তাসবীহ পাঠ করুন এবং তাঁর কাছে ক্ষমা চান; কেননা তিনিই তো তাওবা কবুলকারী”। তখন উমর রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, তুমি যা বললে তা ছাড়া এ সূরা সম্পর্কে আর কিছু আমি জানি না।” [বুখারী: ৪৯৭০] সুতরাং সূরার অর্থ হচ্ছে, আপনার দুনিয়াতে অবস্থান করার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে, তাবলীগ তথা পৌছে দেওয়ার দায়িত্ব পালিত হয়েছে। অতএব, আপনি তাসবীহ ও ইস্তেগফারে মনোনিবেশ করুন। [ইবনুল কায়্যিম: ইলামুল মুয়াক্কিয়ীন, ১/৪৩৬] আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা বলেন: এই সূরা নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক সালাতের পর এই দো‘আ পাঠ করতেন
سُبْحَا نَكَ اللّٰهُمَّ رَبَّنَا وَ بِحِمْدِكَ، اللّٰهُمَّ اغْفِرْلِيْ
[বুখারিঃ ৭৯৪, ৮১৭, ৪২৯৩, ৪৯৬৭, মুসলিম: ৪৮৪, আবু দাউদ: ৮৭৭, ইবনে মাজাহ: ৮৮৯] অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ বয়সে বেশী বেশী আগত দো‘আ পাঠ করতেনঃ
سُبحَانَ اللّٰهِ وَ بِحَمْدِهِ، أَسْتَغْفِرُ اللّٰهَ وَأَتُوْبُ إِلَيْهِ
[মুসলিমঃ ৪৮৪, মুসনাদে আহমাদ: ৬/৩৫] অনুরূপভাবে উম্মে সালামাহ রাদিয়াল্লাহু ‘আনহা বলেন, এই সূরা নাযিল হওয়ার পর তিনি উঠাবসা, চলাফেরা তথা সর্বাবস্থায়
سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهِ
এই দো‘আ পাঠ করতেন। তিনি বলতেন, আমাকে এর আদেশ করা হয়েছে। অতঃপর প্রমাণস্বরূপ সূরাটি তেলাওয়াত করতেন। [তাবারীঃ ৩৮২৮৪]

এই সূরার অন্যান্য অনুবাদ

এই সূরার আরবি তাফসীর বাংলা অনুবাদ

সূরা

1 Al-Fatihah আল-ফাতিহা · 7 আয়াত · মাক্কী পারা 1 · অবতরণ ক্রম 5 الفاتحة 2 Al-Baqarah আল-বাক্বারাহ্ · 286 আয়াত · মাদানী পারা 1 · অবতরণ ক্রম 87 البقرة 3 Al-Imran আলে ইমরান · 200 আয়াত · মাদানী পারা 3 · অবতরণ ক্রম 89 آل عمران 4 An-Nisa' আন-নিসা · 176 আয়াত · মাদানী পারা 4 · অবতরণ ক্রম 92 النساء 5 Al-Ma'idah আল-মায়েদাহ্ · 120 আয়াত · মাদানী পারা 6 · অবতরণ ক্রম 112 المائدة 6 Al-An'am আল-আন‘আম · 165 আয়াত · মাক্কী পারা 7 · অবতরণ ক্রম 55 الأنعام 7 Al-A'raf আল-আ‘রাফ · 206 আয়াত · মাক্কী পারা 8 · অবতরণ ক্রম 39 الأعراف 8 Al-Anfal আল-আনফাল · 75 আয়াত · মাদানী পারা 9 · অবতরণ ক্রম 88 الأنفال 9 At-Taubah আত-তাওবাহ্ · 129 আয়াত · মাদানী পারা 10 · অবতরণ ক্রম 113 التوبة 10 Yunus ইউনুস · 109 আয়াত · মাক্কী পারা 11 · অবতরণ ক্রম 51 يونس 11 Hood হূদ · 123 আয়াত · মাক্কী পারা 11 · অবতরণ ক্রম 52 هود 12 Yusuf ইউসুফ · 111 আয়াত · মাক্কী পারা 12 · অবতরণ ক্রম 53 يوسف 13 Ar-Ra'd আর-রা‘দ · 43 আয়াত · মাদানী পারা 13 · অবতরণ ক্রম 96 الرعد 14 Ibrahim ইব্রাহীম · 52 আয়াত · মাক্কী পারা 13 · অবতরণ ক্রম 72 إبراهيم 15 Al-Hijr আল-হিজর · 99 আয়াত · মাক্কী পারা 14 · অবতরণ ক্রম 54 الحجر 16 An-Nahl আন-নাহ্‌ল · 128 আয়াত · মাক্কী পারা 14 · অবতরণ ক্রম 70 النحل 17 Al-Isra আল-ইসরা · 111 আয়াত · মাক্কী পারা 15 · অবতরণ ক্রম 50 الإسراء 18 Al-Kahf আল-কাহফ · 110 আয়াত · মাক্কী পারা 15 · অবতরণ ক্রম 69 الكهف 19 Maryam মারইয়াম · 98 আয়াত · মাক্কী পারা 16 · অবতরণ ক্রম 44 مريم 20 Ta­Ha ত্বা-হা · 135 আয়াত · মাক্কী পারা 16 · অবতরণ ক্রম 45 طه 21 Al-Anbiya' আল-আম্বিয়া · 112 আয়াত · মাক্কী পারা 17 · অবতরণ ক্রম 73 الأنبياء 22 Al-Hajj আল-হাজ্জ · 78 আয়াত · মাদানী পারা 17 · অবতরণ ক্রম 103 الحج 23 Al-Mu'minun আল-মু’মিনূন · 118 আয়াত · মাক্কী পারা 18 · অবতরণ ক্রম 74 المؤمنون 24 An-Nur আন-নূর · 64 আয়াত · মাদানী পারা 18 · অবতরণ ক্রম 102 النور 25 Al-Furqan আল-ফুরক্বান · 77 আয়াত · মাক্কী পারা 18 · অবতরণ ক্রম 42 الفرقان 26 Ash-Shu'ara' আশ-শু‘আরা · 227 আয়াত · মাক্কী পারা 19 · অবতরণ ক্রম 47 الشعراء 27 An-Naml আন-নামল · 93 আয়াত · মাক্কী পারা 19 · অবতরণ ক্রম 48 النمل 28 Al-Qasas আল-ক্বাসাস · 88 আয়াত · মাক্কী পারা 20 · অবতরণ ক্রম 49 القصص 29 Al-'Ankabut আল-‘আনকাবূত · 69 আয়াত · মাক্কী পারা 20 · অবতরণ ক্রম 85 العنكبوت 30 Ar­Room আর-রূম · 60 আয়াত · মাক্কী পারা 21 · অবতরণ ক্রম 84 الروم 31 Luqman লুক্বমান · 34 আয়াত · মাক্কী পারা 21 · অবতরণ ক্রম 57 لقمان 32 As­Sajdah আস-সাজদা · 30 আয়াত · মাক্কী পারা 21 · অবতরণ ক্রম 75 السجدة 33 Al­Ahzab আল-আহযাব · 73 আয়াত · মাদানী পারা 21 · অবতরণ ক্রম 90 الأحزاب 34 Saba' সাবা · 54 আয়াত · মাক্কী পারা 22 · অবতরণ ক্রম 58 سبأ 35 Fatir ফাতের · 45 আয়াত · মাক্কী পারা 22 · অবতরণ ক্রম 43 فاطر 36 Ya­Sin ইয়াসীন · 83 আয়াত · মাক্কী পারা 22 · অবতরণ ক্রম 41 يس 37 As-Saffat আস-সাফ্‌ফাত · 182 আয়াত · মাক্কী পারা 23 · অবতরণ ক্রম 56 الصافات 38 Sad সদ · 88 আয়াত · মাক্কী পারা 23 · অবতরণ ক্রম 38 ص 39 Az-Zumar আয-যুমার · 75 আয়াত · মাক্কী পারা 23 · অবতরণ ক্রম 59 الزمر 40 Ghafir গাফের · 85 আয়াত · মাক্কী পারা 24 · অবতরণ ক্রম 60 غافر 41 Fussilat ফুসসিলাত · 54 আয়াত · মাক্কী পারা 24 · অবতরণ ক্রম 61 فصلت 42 Ash-Shura আশ-শূরা · 53 আয়াত · মাক্কী পারা 25 · অবতরণ ক্রম 62 الشورى 43 Az-Zukhruf আয-যুখরুফ · 89 আয়াত · মাক্কী পারা 25 · অবতরণ ক্রম 63 الزخرف 44 Ad-Dukhan আদ-দুখান · 59 আয়াত · মাক্কী পারা 25 · অবতরণ ক্রম 64 الدخان 45 Al-Jathiya আল-জাসিয়া · 37 আয়াত · মাক্কী পারা 25 · অবতরণ ক্রম 65 الجاثية 46 Al-Ahqaf আল-আহক্বাফ · 35 আয়াত · মাক্কী পারা 26 · অবতরণ ক্রম 66 الأحقاف 47 Muhammad মুহাম্মাদ · 38 আয়াত · মাদানী পারা 26 · অবতরণ ক্রম 96 محمد 48 Al-Fath আল-ফাতহ · 29 আয়াত · মাদানী পারা 26 · অবতরণ ক্রম 111 الفتح 49 Al-Hujurat আল-হুজুরাত · 18 আয়াত · মাদানী পারা 26 · অবতরণ ক্রম 106 الحجرات 50 Qaf ক্বাফ · 45 আয়াত · মাক্কী পারা 26 · অবতরণ ক্রম 34 ق 51 Az-Zariyat আয-যারিয়াত · 60 আয়াত · মাক্কী পারা 26 · অবতরণ ক্রম 67 الذاريات 52 At-Tur আত-তূর · 49 আয়াত · মাক্কী পারা 27 · অবতরণ ক্রম 76 الطور 53 An-Najm আন-নাজম · 62 আয়াত · মাক্কী পারা 27 · অবতরণ ক্রম 23 النجم 54 Al-Qamar আল-ক্বামার · 55 আয়াত · মাক্কী পারা 27 · অবতরণ ক্রম 37 القمر 55 Ar-Rahman আর-রাহমান · 78 আয়াত · মাদানী পারা 27 · অবতরণ ক্রম 97 الرحمن 56 Al-Waqi'ah আল-ওয়াক্বি‘আহ · 96 আয়াত · মাক্কী পারা 27 · অবতরণ ক্রম 46 الواقعة 57 Al-Hadid আল-হাদীদ · 29 আয়াত · মাদানী পারা 27 · অবতরণ ক্রম 94 الحديد 58 Al-Mujadilah আল-মুজাদালাহ্ · 22 আয়াত · মাদানী পারা 28 · অবতরণ ক্রম 105 المجادلة 59 Al-Hashr আল-হাশর · 24 আয়াত · মাদানী পারা 28 · অবতরণ ক্রম 101 الحشر 60 Al-Mumtahinah আল-মুমতাহিনা · 13 আয়াত · মাদানী পারা 28 · অবতরণ ক্রম 91 الممتحنة 61 As-Saff আস-সাফ · 14 আয়াত · মাদানী পারা 28 · অবতরণ ক্রম 109 الصف 62 Al-Jumu'ah আল-জুমু‘আ · 11 আয়াত · মাদানী পারা 28 · অবতরণ ক্রম 110 الجمعة 63 Al-Munafiqun আল-মুনাফিক্বূন · 11 আয়াত · মাদানী পারা 28 · অবতরণ ক্রম 104 المنافقون 64 At-Taghabun আত-তাগাবুন · 18 আয়াত · মাদানী পারা 28 · অবতরণ ক্রম 108 التغابن 65 At-Talaq আত-ত্বালাক · 12 আয়াত · মাদানী পারা 28 · অবতরণ ক্রম 99 الطلاق 66 At-Tahrim আত-তাহরীম · 12 আয়াত · মাদানী পারা 28 · অবতরণ ক্রম 107 التحريم 67 Al-Mulk আল-মুলক · 30 আয়াত · মাক্কী পারা 29 · অবতরণ ক্রম 77 الملك 68 Al-Qalam আল-ক্বালাম · 52 আয়াত · মাক্কী পারা 29 · অবতরণ ক্রম 2 القلم 69 Al-Haqqah আল-হাক্কাহ্ · 52 আয়াত · মাক্কী পারা 29 · অবতরণ ক্রম 87 الحاقة 70 Al-Ma'arij আল-মা‘আরেজ · 44 আয়াত · মাক্কী পারা 29 · অবতরণ ক্রম 79 المعارج 71 Nooh নূহ · 28 আয়াত · মাক্কী পারা 29 · অবতরণ ক্রম 71 نوح 72 Al-Jinn আল-জিন্ন · 28 আয়াত · মাক্কী পারা 29 · অবতরণ ক্রম 40 الجن 73 Al-Muzzammil আল-মুযযাম্মিল · 20 আয়াত · মাক্কী পারা 29 · অবতরণ ক্রম 3 المزمل 74 Al-Muddaththir আল-মুদ্দাস্‌সির · 56 আয়াত · মাক্কী পারা 29 · অবতরণ ক্রম 4 المدثر 75 Al-Qiyamah আল-ক্বিয়ামাহ্‌ · 40 আয়াত · মাক্কী পারা 29 · অবতরণ ক্রম 31 القيامة 76 Al-Insan আল-ইনসান · 31 আয়াত · মাদানী পারা 29 · অবতরণ ক্রম 98 الإنسان 77 Al-Mursalat আল-মুরসালাত · 50 আয়াত · মাক্কী পারা 29 · অবতরণ ক্রম 33 المرسلات 78 An-Naba' আন-নাবা · 40 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 80 النبأ 79 An-Nazi'at আন-নাযি‘আত · 46 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 81 النازعات 80 'Abasa ‘আবাসা · 42 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 24 عبس 81 At-Takwir আত-তাকভীর · 29 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 7 التكوير 82 Al-Infitar আল-ইনফিতার · 19 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 82 الإنفطار 83 Al-Mutaffifin আল-মুতাফফিফীন · 36 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 86 المطففين 84 Al-Inshiqaq আল-ইনশিক্বাক · 25 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 83 الإنشقاق 85 Al-Buruj আল-বুরূজ · 22 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 27 البروج 86 At-Tariq আত-ত্বারেক · 17 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 36 الطارق 87 Al-A'la আল-আ‘লা · 19 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 8 الأعلى 88 Al-Ghashiyah আল-গাশিয়াহ্ · 26 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 68 الغاشية 89 Al-Fajr আল-ফাজর · 30 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 10 الفجر 90 Al-Balad আল-বালাদ · 20 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 35 البلد 91 Ash-Shams আশ-শামস · 15 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 26 الشمس 92 Al-Lail আল-লাইল · 21 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 9 الليل 93 Ad-Duha আদ্ব-দ্বুহা · 11 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 11 الضحى 94 Ash-Sharh আশ-শারহ · 8 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 12 الشرح 95 At-Tin আত-তীন · 8 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 28 التين 96 Al-'Alaq আল-‘আলাক্ব · 19 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 1 العلق 97 Al-Qadr আল-ক্বাদর · 5 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 25 القدر 98 Al-Baiyinah আল-বায়্যিনাহ্ · 8 আয়াত · মাদানী পারা 30 · অবতরণ ক্রম 100 البينة 99 Az-Zalzalah আয-যালযালাহ্ · 8 আয়াত · মাদানী পারা 30 · অবতরণ ক্রম 93 الزلزلة 100 Al-'Adiyat আল-‘আদিয়াত · 11 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 14 العاديات 101 Al-Qari'ah আল-ক্বারি‘আহ্ · 11 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 30 القارعة 102 At-Takathur আত-তাকাসুর · 8 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 16 التكاثر 103 Al-'Asr আল-‘আসর · 3 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 13 العصر 104 Al-Humazah আল-হুমাযাহ্ · 9 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 32 الهمزة 105 Al-Fil আল-ফীল · 5 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 19 الفيل 106 Quraish ক্বুরাইশ · 4 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 29 قريش 107 Al-Ma'un আল-মা‘ঊন · 7 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 17 الماعون 108 Al-Kauthar আল-কাউসার · 3 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 15 الكوثر 109 Al-Kafirun আল-কাফিরূন · 6 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 18 الكافرون 110 An-Nasr আন-নাসর · 3 আয়াত · মাদানী পারা 30 · অবতরণ ক্রম 114 النصر 111 Al-Masad আল-মাসাদ · 5 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 6 المسد 112 Al-Ikhlas আল-ইখলাস · 4 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 22 الإخلاص 113 Al-Falaq আল-ফালাক্ব · 5 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 20 الفلق 114 An-Nas আন-নাস · 6 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 21 الناس

পড়ার সেটিংস

দর্শন
তুলনা করুন

প্রতিটি আয়াতের নিচে দেখাতে আরও সর্বোচ্চ দুটি অনুবাদ বেছে নিন।

আরবির আকার
100%
অনুবাদের আকার
100%
লাইনের ব্যবধান
থিম

আয়াত

আয়াতের পৃষ্ঠা আরবি তাফসীর
হাইলাইট

হাইলাইটগুলো এই ব্রাউজারেই থাকে এবং বুকমার্ক পৃষ্ঠায় তালিকাভুক্ত হয়। /bookmarks