সূরা Al-Qalam বাংলা অনুবাদ

আল-ক্বালাম · سورة القلم

মাক্কী আয়াত: 52 পারা 29 পৃষ্ঠা 564 অবতরণের ক্রম: 2
অনুবাদ:
বাংলা অনুবাদ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

نٓۚ وَٱلۡقَلَمِ وَمَا يَسۡطُرُونَ ١

নূন---শপথ কলমের [১] এবং তারা যা লিপিবদ্ধ করে তার,
সূরা সংক্রান্ত আলোচনাঃ
আয়াত সংখ্যাঃ ৫২ আয়াত।
নাযিল হওয়ার স্থানঃ মক্কী।
রহমান, রহীম আল্লাহ্র নামে
[১] মুজাহিদ বলেন, কলম মানে যে কলম দিয়ে যিক্র অর্থাৎ কুরআন মজীদ লেখা হচ্ছিলো। [কুরতুবী] কলম সম্পর্কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-বলেন, “সর্বপ্রথম আল্লাহ তা‘আলা কলম সৃষ্টি করে তাকে লেখার আদেশ করেন। কলম বলল, কি লিখব ? তখন আল্লাহ্ বললেন, যা হয়েছে এবং যা হবে তা সবই লিখ। কলম আদেশ অনুযায়ী অনন্তকাল পর্যন্ত সম্ভাব্য সকল ঘটনা ও অবস্থা লিখে দিল।” [মুসনাদে আহমাদ: ৫/৩১৭] অন্য হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আল্লাহ তা‘আলা সমগ্র সৃষ্টির তাকদীর আকাশ ও পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখে দিয়েছিলেন।” [মুসলিম: ২৬৫৩, তিরমিয়ী: ২১৫৬, মুসনাদে আহমাদ: ২/১৬৯] কুরআনের অন্যত্রও এ কলমের উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, “তিনি (আল্লাহ) কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন”। [সূরা আল-আলাক: ৪] ।

مَآ أَنتَ بِنِعۡمَةِ رَبِّكَ بِمَجۡنُونࣲ ٢

আপনার রবের অনুগ্রহে আপনি উন্মাদ নন।

وَإِنَّ لَكَ لَأَجۡرًا غَيۡرَ مَمۡنُونࣲ ٣

আর নিশ্চয় আপনার জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার,

وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمࣲ ٤

আর নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর রয়েছেন [১] ।
[১] আয়াতে উল্লেখিত, “মহৎ চরিত্র” এর অর্থ নির্ধারণে কয়েকটি মত বর্ণিত আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন, মহৎ চরিত্রের অর্থ মহৎ দ্বীন। কেননা, আল্লাহ তা‘আলার কাছে ইসলাম অপেক্ষা অধিক প্রিয় কোনো দ্বীন নেই। আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা বলেন, স্বয়ং কুরআন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর “মহৎ চরিত্র”। অর্থাৎ কুরআন পাক যেসব উত্তম কর্ম ও চরিত্র শিক্ষা দেয়, তিনি সেসবের বাস্তব নমুনা। আলী রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, “মহৎ চরিত্র” বলে কুরআনের শিষ্টাচার বোঝানো হয়েছে; অর্থাৎ যেসব শিষ্টাচার কুরআন শিক্ষা দিয়েছে। [কুরতুবী]
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নৈতিক চরিত্রের সর্বোত্তম সংজ্ঞা দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা। তিনি বলেছেন, কুরআনই ছিলো তার চরিত্র। [মুসনাদে আহমাদ: ৬/৯১] আনাস রাদিয়াল্লাহু ‘আনহু বৰ্ণনা করেছেন, “আমি দশ বছর যাবত রাসূলুল্লাহ্র খেদমতে নিয়োজিত ছিলাম। আমার কোন কাজ সম্পর্কে তিনি কখনো উহ! শব্দ পর্যন্ত উচ্চারণ করেননি। আমার কোন কাজ দেখে কখনো বলেননি, তুমি এ কাজ করলে কেন? কিংবা কোন কাজ না করলে কখনো বলেননি, তুমি এ কাজ করলে না কেন? [বুখারী: ৬০৩৮, মুসলিম: ২৩০৯] রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সত্তায় আল্লাহ্ তা‘আলা যাবতীয় উত্তম চরিত্র পূর্ণমাত্রায় সন্নিবেশিত করে দিয়েছিলেন। তিনি নিজেই বলেন, “আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্যই প্রেরিত হয়েছি।” [মুসনাদে আহমাদ: ২/৩৮১, মুস্তাদরাকে হাকিম: ২/৬৭০]

فَسَتُبۡصِرُ وَيُبۡصِرُونَ ٥

অতঃপর অচিরেই আপনি দেখবেন এবং তারাও দেখবে - - -

بِأَييِّكُمُ ٱلۡمَفۡتُونُ ٦

তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত [১]।
[১] مفتون শব্দের অর্থ এস্থলে বিকারগ্রস্ত পাগল। [বাগভী]

إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ ٧

নিশ্চয় আপনার রব সম্যক অবগত আছেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি সম্যক জানেন তাদেরকে, যারা হিদায়াতপ্রাপ্ত।

فَلَا تُطِعِ ٱلۡمُكَذِّبِينَ ٨

কাজেই আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না।

وَدُّواْ لَوۡ تُدۡهِنُ فَيُدۡهِنُونَ ٩

তারা কামনা করে যে, আপনি আপোষকামী হোন, তাহলে তারাও আপোষকামী হবে,

وَلَا تُطِعۡ كُلَّ حَلَّافࣲ مَّهِينٍ ١٠

আর আপনি আনুগত্য করবেন না প্ৰত্যেক এমন ব্যক্তির যে অধিক শপথ কারী, লাঞ্ছিত,

هَمَّازࣲ مَّشَّآءِۭ بِنَمِيمࣲ ١١

পিছনে নিন্দাকারী, যে একের কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ায় [১] ,
[১] কুরআন ও হাদীসের বিভিন্ন স্থানে যারা “পিছনে নিন্দাকারী, যে একের কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ায়” তাদের নিন্দা করা হয়েছে। তাদের সম্পর্কে কঠিন সাবধানবাণী শোনানো হয়েছে। এক হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কাত্তাত (যে একের কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ায় সে) জান্নাতে প্ৰবেশ করবে না। ” [বুখারী: ৬০৫৬]

مَّنَّاعࣲ لِّلۡخَيۡرِ مُعۡتَدٍ أَثِيمٍ ١٢

কল্যাণের কাজে বাধা দানকারী, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ,

عُتُلِّۭ بَعۡدَ ذَٰلِكَ زَنِيمٍ ١٣

রূঢ় স্বভাব [১] এবং তদুপরি কুখ্যাত [২];
[১] রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের স্বভাব-চরিত্র সম্পর্কে জানাব না? প্রতিটি দূর্বল, যাকে লোকেরা দূর্বল করে রাখে বা দূর্বল হিসেবে চলে নিজের শক্তিমত্তার অহংকারে মত্ত হয় না, সে যদি কোন ব্যাপারে আল্লাহ্র কাছে শপথ করে বসে আল্লাহ্ সেটা পূর্ণ করে দেন। আমি কি তোমাদেরকে জাহান্নামবাসীদের চরিত্র সম্পর্কে জানাব না ? প্রতিটি রূঢ় স্বভাববিশিষ্ট মানুষ, প্রচণ্ড কৃপন, অহংকারী।” [বুখারী: ৪৯১৮]
[২] কোন কোন বর্ণনায় এসেছে, زنيم বলে এমন লোক উদ্দেশ্য যার কানের অনেকাংশ কেটে লটকে রাখা হয়েছে যেমন কোন কোন ছাগলের কানের কর্তিত অংশ লটকে থাকে। [বুখারী: ৪৯১৭]

أَن كَانَ ذَا مَالࣲ وَبَنِينَ ١٤

এজন্যে যে, সে ধন-সম্পদ ও সন্তান – সন্ততিতে সমৃদ্ধশালী।

إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ١٥

যখন তার কাছে আমাদের আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন সে বলে, ‘এ তো পূর্ববতীদের কল্প-কাহিনী মাত্ৰ।’

سَنَسِمُهُۥ عَلَى ٱلۡخُرۡطُومِ ١٦

আমরা অবশ্যই তার শুঁড় দাগিয়ে দেব।

إِنَّا بَلَوۡنَٰهُمۡ كَمَا بَلَوۡنَآ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ إِذۡ أَقۡسَمُواْ لَيَصۡرِمُنَّهَا مُصۡبِحِينَ ١٧

আমরা তো তাদেরকে পরীক্ষা করেছি [১] , যেভাবে পরীক্ষা করেছিলাম উদ্যান-অধিপতিদেরকে, যখন তারা শপথ করেছিল যে, তারা প্ৰত্যুষে আহরণ করবে বাগানের ফল,
[১] অর্থাৎ আমি মক্কাবাসীদের পরীক্ষায় ফেলেছি। [কুরতুবী]

وَلَا يَسۡتَثۡنُونَ ١٨

এবং তারা ‘ইন্শাআল্লাহ্’ বলেনি।

فَطَافَ عَلَيۡهَا طَآئِفࣱ مِّن رَّبِّكَ وَهُمۡ نَآئِمُونَ ١٩

অতঃপর আপনার রবের কাছ থেকে এক বিপর্যয় হানা দিল সে উদ্যানে, যখন তারা ছিল ঘুমন্ত।

فَأَصۡبَحَتۡ كَٱلصَّرِيمِ ٢٠

ফলে তা পুড়ে গিয়ে কালোবর্ণ ধারণ করল।

فَتَنَادَوۡاْ مُصۡبِحِينَ ٢١

প্রত্যুষে তারা একে অন্যকে ডেকে বলল,

أَنِ ٱغۡدُواْ عَلَىٰ حَرۡثِكُمۡ إِن كُنتُمۡ صَٰرِمِينَ ٢٢

‘তোমরা যদি ফল আহরণ করতে চাও তবে সকাল সকাল তোমাদের বাগানে চল।’

فَٱنطَلَقُواْ وَهُمۡ يَتَخَٰفَتُونَ ٢٣

তারপর তারা চলল নিম্নস্বরে কথা বলতে বলতে,

أَن لَّا يَدۡخُلَنَّهَا ٱلۡيَوۡمَ عَلَيۡكُم مِّسۡكِينࣱ ٢٤

‘আজ সেখানে যেন তোমাদের কাছে কোন মিসকীন প্ৰবেশ করতে না পারে।’

وَغَدَوۡاْ عَلَىٰ حَرۡدࣲ قَٰدِرِينَ ٢٥

আর তারা নিবৃত্ত করতে সক্ষম ---- এ বিশ্বাস নিয়ে বাগানে যাত্রা করল।

فَلَمَّا رَأَوۡهَا قَالُوٓاْ إِنَّا لَضَآلُّونَ ٢٦

অতঃপর তারা যখন বাগানের অবস্থা দেখতে পেল, তখন বলল, ‘নিশ্চয় আমরা পথ হারিয়ে ফেলেছি।’

بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ ٢٧

‘বরং আমরা তো বঞ্চিত।’

قَالَ أَوۡسَطُهُمۡ أَلَمۡ أَقُل لَّكُمۡ لَوۡلَا تُسَبِّحُونَ ٢٨

তাদের শ্রেষ্ঠ ব্যক্তি বলল, ‘আমি কি তোমাদেরকে বলিনি, এখনো তোমরা আল্লাহ্র পবিত্রতা ও মহিমা ঘোষণা করছনা কেন ?’

قَالُواْ سُبۡحَٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ ٢٩

তারা বলল ‘আমরা আমাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আমরা তো যালিম ছিলাম।”

فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضࣲ يَتَلَٰوَمُونَ ٣٠

তারপর তারা একে অন্যের প্রতি দোষারোপ করতে লাগল।

قَالُواْ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا طَٰغِينَ ٣١

তারা বলল, ‘হায়, দুর্ভোগ আমাদের! আমরা তো ছিলাম সীমালঙ্ঘনকারী।

عَسَىٰ رَبُّنَآ أَن يُبۡدِلَنَا خَيۡرࣰا مِّنۡهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ ٣٢

সম্ভবতঃ আমাদের রব এ থেকে উৎকৃষ্টতর বিনিময় দেবেন; নিশ্চয় আমরা আমাদের রবের অভিমুখী হলাম।’

كَذَٰلِكَ ٱلۡعَذَابُۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَكۡبَرُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ ٣٣

শাস্তি এরূপই হয়ে থাকে এবং আখিরাতের শাস্তি কঠিনতর। যদি তারা জানত [১] !
[১] মক্কাবাসীদের ওপর দুর্ভিক্ষরূপী আযাবের সংক্ষিপ্ত এবং উদ্যান মালিকদের ক্ষেত জ্বলে যাওয়ার বিস্তারিত বর্ণনার পর সাধারণ বিধি বর্ণনা করা হয়েছে যে, যখন আল্লাহ্র আযাব আসে, তখন এভাবেই আসে। দুনিয়ার এই আযাব আসার পরও তাদের আখেরাতের আযাব দূর হয়ে যায় না; বরং আখেরাতের আযাব ভিন্ন এবং তদপেক্ষা কঠোর হয়ে থাকে। [দেখুন-কুরতুবী]

إِنَّ لِلۡمُتَّقِينَ عِندَ رَبِّهِمۡ جَنَّٰتِ ٱلنَّعِيمِ ٣٤

নিশ্চয় মুত্তাকীদের জন্য রয়েছে নেয়ামতপূর্ণ জান্নাত তাদের রবের কাছে।
‘দ্বিতীয় রুকূ’

أَفَنَجۡعَلُ ٱلۡمُسۡلِمِينَ كَٱلۡمُجۡرِمِينَ ٣٥

তবে কি আমরা মুসলিমদেরকে (অনুগতদেরকে) অপরাধীদের সমান গণ্য করব ?

مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ ٣٦

তোমাদের কী হয়েছে, তোমরা এ কেমন সিদ্ধান্ত দিচ্ছ ?

أَمۡ لَكُمۡ كِتَٰبࣱ فِيهِ تَدۡرُسُونَ ٣٧

তোমাদের কাছে কি কোন কিতাব আছে যাতে তোমরা অধ্যয়ন কর ---

إِنَّ لَكُمۡ فِيهِ لَمَا تَخَيَّرُونَ ٣٨

যে, নিশ্চয় তোমাদের জন্য তাতে রয়েছে যা তোমরা পছন্দ কর ?

أَمۡ لَكُمۡ أَيۡمَٰنٌ عَلَيۡنَا بَٰلِغَةٌ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ إِنَّ لَكُمۡ لَمَا تَحۡكُمُونَ ٣٩

অথবা তোমাদের কি আমাদের সাথে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোন অঙ্গীকার রয়েছে যে, তোমরা নিজেদের জন্য যা স্থির করবে তাই পাবে ?

سَلۡهُمۡ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ ٤٠

আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তাদের মধ্যে এ দাবির যিম্মাদার কে?

أَمۡ لَهُمۡ شُرَكَآءُ فَلۡيَأۡتُواْ بِشُرَكَآئِهِمۡ إِن كَانُواْ صَٰدِقِينَ ٤١

অথবা তাদের কি (আল্লাহ্র সাথে) অনেক শরীক আছে ? থাকলে তারা তাদের শরীকগুলোকে উপস্থিত করুক --- যদি তারা সত্যবাদী হয়।

يَوۡمَ يُكۡشَفُ عَن سَاقࣲ وَيُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسۡتَطِيعُونَ ٤٢

স্মরণ করুন, সে দিনের কথা যেদিন পায়ের গোছা উন্মোচিত করা হবে [১], সেদিন তাদেরকে ডাকা হবে সিজদা করার জন্য, কিন্তু তারা সক্ষম হবে না;
[১] আয়াতে বলা হয়েছে, “যেদিন পায়ের গোছা উম্মোচিত করা হবে”। পায়ের গোছা উম্মোচিত করার এক অৰ্থ অবস্থা কঠিন হওয়াও হয়। আর তখন অর্থ হবে, যেদিন মানুষের অবস্থা অত্যন্ত কঠিন হবে। [বাগভী; ফাতহুল কাদীর] কিন্তু এ আয়াতের তাফসীরে সহীহ হাদীসে স্পষ্ট এসেছে যে, এখানে মহান আল্লাহ্র “পায়ের গোছা” বোঝানো হয়েছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমাদের রব তাঁর পায়ের গোছা” অনাবৃত করবেন, ফলে প্রতিটি মুমিন নর ও নারী তাঁর জন্য সিজদাহ করবেন। পক্ষান্তরে যারা দুনিয়াতে প্রদর্শনেচ্ছা কিংবা শুনানোর উদ্দেশ্যে সিজদাহ করেছিল, তারা সিজদাহ করতে সক্ষম হবে না। তারা সিজদাহ করতে যাবে কিন্তু তাদের পিঠ বাঁকা হবে না।” [বুখারী: ৪৯১৯]

خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةࣱۖ وَقَدۡ كَانُواْ يُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمۡ سَٰلِمُونَ ٤٣

তাদের দৃষ্টি অবনত, হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদেরকে ডাকা হত সিজদা করতে।

فَذَرۡنِي وَمَن يُكَذِّبُ بِهَٰذَا ٱلۡحَدِيثِۖ سَنَسۡتَدۡرِجُهُم مِّنۡ حَيۡثُ لَا يَعۡلَمُونَ ٤٤

অতএব ছেড়ে দিন আমাকে এবং যারা এ বাণীতে মিথ্যারোপ করে তাদেরকে, আমরা তাদেরকে ক্রমে ক্রমে ধরব এমনভাবে যে, তারা জানতে পারবে না।

وَأُمۡلِي لَهُمۡۚ إِنَّ كَيۡدِي مَتِينٌ ٤٥

আর আমি তাদেরকে সময় দিয়ে থাকি, নিশ্চয় আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ।

أَمۡ تَسۡـَٔلُهُمۡ أَجۡرࣰا فَهُم مِّن مَّغۡرَمࣲ مُّثۡقَلُونَ ٤٦

আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চাচ্ছেন যে, তা তাদের কাছে দুর্বহ দণ্ড মনে হয় ?

أَمۡ عِندَهُمُ ٱلۡغَيۡبُ فَهُمۡ يَكۡتُبُونَ ٤٧

নাকি তাদের কাছে গায়েবের জ্ঞান আছে যে, তারা তা লিখে রাখে !

فَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلۡحُوتِ إِذۡ نَادَىٰ وَهُوَ مَكۡظُومࣱ ٤٨

অতএব আপনি ধৈর্য ধারণ করুন আপনার রবের নির্দেশের অপেক্ষায়, আর আপনি মাছওয়ালার ন্যায় হবেন না, যখন তিনি বিষাদ আচ্ছন্ন অবস্থায় আহ্বান করেছিলেন [১]।
[১] পবিত্র কুরআনের অন্যত্র এ ঘটনার বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। বলা হয়েছে, মাছের পেটের এবং সাগরের পানির অন্ধকারে ইউনুস আলাইহিস সালাম উচ্চস্বরে এ বলে প্রার্থনা করলেনঃ তোমার পবিত্র সত্তা ছাড়া আর কোন সত্য ইলাহ নেই। আসলে আমি অপরাধী। আল্লাহ্ তা‘আলা তার ফরিয়াদ গ্রহণ করলেন এবং তাকে এ দুঃখ ও মুসিবত থেকে মুক্তি দান করলেন। [সূরা আম্বিয়া: ৮৭-৮৮]

لَّوۡلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعۡمَةࣱ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلۡعَرَآءِ وَهُوَ مَذۡمُومࣱ ٤٩

যদি তার রবের অনুগ্রহ তার কাছে না পৌঁছত তবে তিনি লাঞ্ছিত অবস্থায় নিক্ষিপ্ত হতেন উন্মুক্ত প্ৰান্তরে।

فَٱجۡتَبَٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَ ٥٠

অতঃপর তার রব তাকে মনোনীত করে তাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন।

وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُواْ لَيُزۡلِقُونَكَ بِأَبۡصَٰرِهِمۡ لَمَّا سَمِعُواْ ٱلذِّكۡرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجۡنُونࣱ ٥١

আর কাফিররা যখন কুরআন শোনে তখন তারা যেন তাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা আপনাকে আছড়ে ফেলবে এবং বলে, ‘এ তো এক পাগল।’

وَمَا هُوَ إِلَّا ذِكۡرࣱ لِّلۡعَٰلَمِينَ ٥٢

অথচ তা [১] তো কেবল সৃষ্টিকুলের জন্য উপদেশ।
[১] এখানে ‘তা’ বলে অধিকাংশ মুফাসসিরের মতে কুরআন বোঝানো হয়েছে। তবে কোন কোন মুফাসসির বলেন, এখানে ‘তা’ বলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বোঝানো হয়েছে। অথচ দুটি অর্থই এখানে হতে পারে। কুরআন যেমন সমস্ত সৃষ্টিজগতের জন্য উপদেশ তেমনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও সমস্ত সৃষ্টিজগতের জন্য উপদেশ ও সম্মানের পাত্র। [কুরতুবী]

এই সূরার অন্যান্য অনুবাদ

এই সূরার আরবি তাফসীর বাংলা অনুবাদ

সূরা

1 Al-Fatihah আল-ফাতিহা · 7 আয়াত · মাক্কী পারা 1 · অবতরণ ক্রম 5 الفاتحة 2 Al-Baqarah আল-বাক্বারাহ্ · 286 আয়াত · মাদানী পারা 1 · অবতরণ ক্রম 87 البقرة 3 Al-Imran আলে ইমরান · 200 আয়াত · মাদানী পারা 3 · অবতরণ ক্রম 89 آل عمران 4 An-Nisa' আন-নিসা · 176 আয়াত · মাদানী পারা 4 · অবতরণ ক্রম 92 النساء 5 Al-Ma'idah আল-মায়েদাহ্ · 120 আয়াত · মাদানী পারা 6 · অবতরণ ক্রম 112 المائدة 6 Al-An'am আল-আন‘আম · 165 আয়াত · মাক্কী পারা 7 · অবতরণ ক্রম 55 الأنعام 7 Al-A'raf আল-আ‘রাফ · 206 আয়াত · মাক্কী পারা 8 · অবতরণ ক্রম 39 الأعراف 8 Al-Anfal আল-আনফাল · 75 আয়াত · মাদানী পারা 9 · অবতরণ ক্রম 88 الأنفال 9 At-Taubah আত-তাওবাহ্ · 129 আয়াত · মাদানী পারা 10 · অবতরণ ক্রম 113 التوبة 10 Yunus ইউনুস · 109 আয়াত · মাক্কী পারা 11 · অবতরণ ক্রম 51 يونس 11 Hood হূদ · 123 আয়াত · মাক্কী পারা 11 · অবতরণ ক্রম 52 هود 12 Yusuf ইউসুফ · 111 আয়াত · মাক্কী পারা 12 · অবতরণ ক্রম 53 يوسف 13 Ar-Ra'd আর-রা‘দ · 43 আয়াত · মাদানী পারা 13 · অবতরণ ক্রম 96 الرعد 14 Ibrahim ইব্রাহীম · 52 আয়াত · মাক্কী পারা 13 · অবতরণ ক্রম 72 إبراهيم 15 Al-Hijr আল-হিজর · 99 আয়াত · মাক্কী পারা 14 · অবতরণ ক্রম 54 الحجر 16 An-Nahl আন-নাহ্‌ল · 128 আয়াত · মাক্কী পারা 14 · অবতরণ ক্রম 70 النحل 17 Al-Isra আল-ইসরা · 111 আয়াত · মাক্কী পারা 15 · অবতরণ ক্রম 50 الإسراء 18 Al-Kahf আল-কাহফ · 110 আয়াত · মাক্কী পারা 15 · অবতরণ ক্রম 69 الكهف 19 Maryam মারইয়াম · 98 আয়াত · মাক্কী পারা 16 · অবতরণ ক্রম 44 مريم 20 Ta­Ha ত্বা-হা · 135 আয়াত · মাক্কী পারা 16 · অবতরণ ক্রম 45 طه 21 Al-Anbiya' আল-আম্বিয়া · 112 আয়াত · মাক্কী পারা 17 · অবতরণ ক্রম 73 الأنبياء 22 Al-Hajj আল-হাজ্জ · 78 আয়াত · মাদানী পারা 17 · অবতরণ ক্রম 103 الحج 23 Al-Mu'minun আল-মু’মিনূন · 118 আয়াত · মাক্কী পারা 18 · অবতরণ ক্রম 74 المؤمنون 24 An-Nur আন-নূর · 64 আয়াত · মাদানী পারা 18 · অবতরণ ক্রম 102 النور 25 Al-Furqan আল-ফুরক্বান · 77 আয়াত · মাক্কী পারা 18 · অবতরণ ক্রম 42 الفرقان 26 Ash-Shu'ara' আশ-শু‘আরা · 227 আয়াত · মাক্কী পারা 19 · অবতরণ ক্রম 47 الشعراء 27 An-Naml আন-নামল · 93 আয়াত · মাক্কী পারা 19 · অবতরণ ক্রম 48 النمل 28 Al-Qasas আল-ক্বাসাস · 88 আয়াত · মাক্কী পারা 20 · অবতরণ ক্রম 49 القصص 29 Al-'Ankabut আল-‘আনকাবূত · 69 আয়াত · মাক্কী পারা 20 · অবতরণ ক্রম 85 العنكبوت 30 Ar­Room আর-রূম · 60 আয়াত · মাক্কী পারা 21 · অবতরণ ক্রম 84 الروم 31 Luqman লুক্বমান · 34 আয়াত · মাক্কী পারা 21 · অবতরণ ক্রম 57 لقمان 32 As­Sajdah আস-সাজদা · 30 আয়াত · মাক্কী পারা 21 · অবতরণ ক্রম 75 السجدة 33 Al­Ahzab আল-আহযাব · 73 আয়াত · মাদানী পারা 21 · অবতরণ ক্রম 90 الأحزاب 34 Saba' সাবা · 54 আয়াত · মাক্কী পারা 22 · অবতরণ ক্রম 58 سبأ 35 Fatir ফাতের · 45 আয়াত · মাক্কী পারা 22 · অবতরণ ক্রম 43 فاطر 36 Ya­Sin ইয়াসীন · 83 আয়াত · মাক্কী পারা 22 · অবতরণ ক্রম 41 يس 37 As-Saffat আস-সাফ্‌ফাত · 182 আয়াত · মাক্কী পারা 23 · অবতরণ ক্রম 56 الصافات 38 Sad সদ · 88 আয়াত · মাক্কী পারা 23 · অবতরণ ক্রম 38 ص 39 Az-Zumar আয-যুমার · 75 আয়াত · মাক্কী পারা 23 · অবতরণ ক্রম 59 الزمر 40 Ghafir গাফের · 85 আয়াত · মাক্কী পারা 24 · অবতরণ ক্রম 60 غافر 41 Fussilat ফুসসিলাত · 54 আয়াত · মাক্কী পারা 24 · অবতরণ ক্রম 61 فصلت 42 Ash-Shura আশ-শূরা · 53 আয়াত · মাক্কী পারা 25 · অবতরণ ক্রম 62 الشورى 43 Az-Zukhruf আয-যুখরুফ · 89 আয়াত · মাক্কী পারা 25 · অবতরণ ক্রম 63 الزخرف 44 Ad-Dukhan আদ-দুখান · 59 আয়াত · মাক্কী পারা 25 · অবতরণ ক্রম 64 الدخان 45 Al-Jathiya আল-জাসিয়া · 37 আয়াত · মাক্কী পারা 25 · অবতরণ ক্রম 65 الجاثية 46 Al-Ahqaf আল-আহক্বাফ · 35 আয়াত · মাক্কী পারা 26 · অবতরণ ক্রম 66 الأحقاف 47 Muhammad মুহাম্মাদ · 38 আয়াত · মাদানী পারা 26 · অবতরণ ক্রম 96 محمد 48 Al-Fath আল-ফাতহ · 29 আয়াত · মাদানী পারা 26 · অবতরণ ক্রম 111 الفتح 49 Al-Hujurat আল-হুজুরাত · 18 আয়াত · মাদানী পারা 26 · অবতরণ ক্রম 106 الحجرات 50 Qaf ক্বাফ · 45 আয়াত · মাক্কী পারা 26 · অবতরণ ক্রম 34 ق 51 Az-Zariyat আয-যারিয়াত · 60 আয়াত · মাক্কী পারা 26 · অবতরণ ক্রম 67 الذاريات 52 At-Tur আত-তূর · 49 আয়াত · মাক্কী পারা 27 · অবতরণ ক্রম 76 الطور 53 An-Najm আন-নাজম · 62 আয়াত · মাক্কী পারা 27 · অবতরণ ক্রম 23 النجم 54 Al-Qamar আল-ক্বামার · 55 আয়াত · মাক্কী পারা 27 · অবতরণ ক্রম 37 القمر 55 Ar-Rahman আর-রাহমান · 78 আয়াত · মাদানী পারা 27 · অবতরণ ক্রম 97 الرحمن 56 Al-Waqi'ah আল-ওয়াক্বি‘আহ · 96 আয়াত · মাক্কী পারা 27 · অবতরণ ক্রম 46 الواقعة 57 Al-Hadid আল-হাদীদ · 29 আয়াত · মাদানী পারা 27 · অবতরণ ক্রম 94 الحديد 58 Al-Mujadilah আল-মুজাদালাহ্ · 22 আয়াত · মাদানী পারা 28 · অবতরণ ক্রম 105 المجادلة 59 Al-Hashr আল-হাশর · 24 আয়াত · মাদানী পারা 28 · অবতরণ ক্রম 101 الحشر 60 Al-Mumtahinah আল-মুমতাহিনা · 13 আয়াত · মাদানী পারা 28 · অবতরণ ক্রম 91 الممتحنة 61 As-Saff আস-সাফ · 14 আয়াত · মাদানী পারা 28 · অবতরণ ক্রম 109 الصف 62 Al-Jumu'ah আল-জুমু‘আ · 11 আয়াত · মাদানী পারা 28 · অবতরণ ক্রম 110 الجمعة 63 Al-Munafiqun আল-মুনাফিক্বূন · 11 আয়াত · মাদানী পারা 28 · অবতরণ ক্রম 104 المنافقون 64 At-Taghabun আত-তাগাবুন · 18 আয়াত · মাদানী পারা 28 · অবতরণ ক্রম 108 التغابن 65 At-Talaq আত-ত্বালাক · 12 আয়াত · মাদানী পারা 28 · অবতরণ ক্রম 99 الطلاق 66 At-Tahrim আত-তাহরীম · 12 আয়াত · মাদানী পারা 28 · অবতরণ ক্রম 107 التحريم 67 Al-Mulk আল-মুলক · 30 আয়াত · মাক্কী পারা 29 · অবতরণ ক্রম 77 الملك 68 Al-Qalam আল-ক্বালাম · 52 আয়াত · মাক্কী পারা 29 · অবতরণ ক্রম 2 القلم 69 Al-Haqqah আল-হাক্কাহ্ · 52 আয়াত · মাক্কী পারা 29 · অবতরণ ক্রম 87 الحاقة 70 Al-Ma'arij আল-মা‘আরেজ · 44 আয়াত · মাক্কী পারা 29 · অবতরণ ক্রম 79 المعارج 71 Nooh নূহ · 28 আয়াত · মাক্কী পারা 29 · অবতরণ ক্রম 71 نوح 72 Al-Jinn আল-জিন্ন · 28 আয়াত · মাক্কী পারা 29 · অবতরণ ক্রম 40 الجن 73 Al-Muzzammil আল-মুযযাম্মিল · 20 আয়াত · মাক্কী পারা 29 · অবতরণ ক্রম 3 المزمل 74 Al-Muddaththir আল-মুদ্দাস্‌সির · 56 আয়াত · মাক্কী পারা 29 · অবতরণ ক্রম 4 المدثر 75 Al-Qiyamah আল-ক্বিয়ামাহ্‌ · 40 আয়াত · মাক্কী পারা 29 · অবতরণ ক্রম 31 القيامة 76 Al-Insan আল-ইনসান · 31 আয়াত · মাদানী পারা 29 · অবতরণ ক্রম 98 الإنسان 77 Al-Mursalat আল-মুরসালাত · 50 আয়াত · মাক্কী পারা 29 · অবতরণ ক্রম 33 المرسلات 78 An-Naba' আন-নাবা · 40 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 80 النبأ 79 An-Nazi'at আন-নাযি‘আত · 46 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 81 النازعات 80 'Abasa ‘আবাসা · 42 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 24 عبس 81 At-Takwir আত-তাকভীর · 29 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 7 التكوير 82 Al-Infitar আল-ইনফিতার · 19 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 82 الإنفطار 83 Al-Mutaffifin আল-মুতাফফিফীন · 36 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 86 المطففين 84 Al-Inshiqaq আল-ইনশিক্বাক · 25 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 83 الإنشقاق 85 Al-Buruj আল-বুরূজ · 22 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 27 البروج 86 At-Tariq আত-ত্বারেক · 17 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 36 الطارق 87 Al-A'la আল-আ‘লা · 19 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 8 الأعلى 88 Al-Ghashiyah আল-গাশিয়াহ্ · 26 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 68 الغاشية 89 Al-Fajr আল-ফাজর · 30 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 10 الفجر 90 Al-Balad আল-বালাদ · 20 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 35 البلد 91 Ash-Shams আশ-শামস · 15 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 26 الشمس 92 Al-Lail আল-লাইল · 21 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 9 الليل 93 Ad-Duha আদ্ব-দ্বুহা · 11 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 11 الضحى 94 Ash-Sharh আশ-শারহ · 8 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 12 الشرح 95 At-Tin আত-তীন · 8 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 28 التين 96 Al-'Alaq আল-‘আলাক্ব · 19 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 1 العلق 97 Al-Qadr আল-ক্বাদর · 5 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 25 القدر 98 Al-Baiyinah আল-বায়্যিনাহ্ · 8 আয়াত · মাদানী পারা 30 · অবতরণ ক্রম 100 البينة 99 Az-Zalzalah আয-যালযালাহ্ · 8 আয়াত · মাদানী পারা 30 · অবতরণ ক্রম 93 الزلزلة 100 Al-'Adiyat আল-‘আদিয়াত · 11 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 14 العاديات 101 Al-Qari'ah আল-ক্বারি‘আহ্ · 11 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 30 القارعة 102 At-Takathur আত-তাকাসুর · 8 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 16 التكاثر 103 Al-'Asr আল-‘আসর · 3 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 13 العصر 104 Al-Humazah আল-হুমাযাহ্ · 9 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 32 الهمزة 105 Al-Fil আল-ফীল · 5 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 19 الفيل 106 Quraish ক্বুরাইশ · 4 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 29 قريش 107 Al-Ma'un আল-মা‘ঊন · 7 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 17 الماعون 108 Al-Kauthar আল-কাউসার · 3 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 15 الكوثر 109 Al-Kafirun আল-কাফিরূন · 6 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 18 الكافرون 110 An-Nasr আন-নাসর · 3 আয়াত · মাদানী পারা 30 · অবতরণ ক্রম 114 النصر 111 Al-Masad আল-মাসাদ · 5 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 6 المسد 112 Al-Ikhlas আল-ইখলাস · 4 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 22 الإخلاص 113 Al-Falaq আল-ফালাক্ব · 5 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 20 الفلق 114 An-Nas আন-নাস · 6 আয়াত · মাক্কী পারা 30 · অবতরণ ক্রম 21 الناس

পড়ার সেটিংস

দর্শন
তুলনা করুন

প্রতিটি আয়াতের নিচে দেখাতে আরও সর্বোচ্চ দুটি অনুবাদ বেছে নিন।

আরবির আকার
100%
অনুবাদের আকার
100%
লাইনের ব্যবধান
থিম

আয়াত

আয়াতের পৃষ্ঠা আরবি তাফসীর
হাইলাইট

হাইলাইটগুলো এই ব্রাউজারেই থাকে এবং বুকমার্ক পৃষ্ঠায় তালিকাভুক্ত হয়। /bookmarks