নিশ্চয় কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে তারা এবং মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে; তারাই সৃষ্টির অধম [১]।
____________________
[১] অর্থাৎ আল্লাহ্র সৃষ্টির মধ্যে তাদের চেয়ে নিকৃষ্ট সৃষ্টি আর নেই। এমন কি তারা পশুরও অধম। কারণ পশুর বুদ্ধি ও স্বাধীন চিন্তা ও কর্মশক্তি নেই। কিন্তু এরা বুদ্ধি ও স্বাধীন চিন্তা ও কর্মশক্তি সত্ত্বেও সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। [আদ্ওয়াউল বায়ান]

الترجمة البنغالية
৬. নিশ্চয়ই ইহুদি, খ্রিস্টান ও মুশরিকদের মধ্যকার যারা কুফরী করেছে তারা কিয়ামত দিবসে চিরস্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করবে। এরা আল্লাহকে অবিশ্বাস ও তদীয় রাসূলের প্রতি মিথ্যারোপ করার দরুন আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি বলে বিবেচিত।
الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم