الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم থেকে البنغالية ভাষায় সূরা আল-‘আদিয়াত এর অনুবাদ
Verse 1
ﮱﯓ
ﯔ
১. আল্লাহ ওই সব অশ্বরাজির নামে শপথ করলেন যেগুলো ক্ষিপ্র গতিতে দৌড়ানোর সময় তার ঊর্ধ্বশ্বাসের শব্দ শ্রæতিগোচর হয়।
Verse 2
ﯕﯖ
ﯗ
২. তিনি শপথ করলেন সেই অশ্বরাজির যেগুলো পাথরে প্রচÐ ক্ষুরাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে।
Verse 3
ﯘﯙ
ﯚ
৩. তিনি শপথ করলেন সেই অশ্বরাজির যেগুলো প্রভাতকালে শত্রæর উপর আক্রমণ করে।
Verse 4
ﯛﯜﯝ
ﯞ
৪. ফলে দৌড়ের মাধ্যমে সেগুলো ধুলি উৎক্ষিপ্ত করে।
Verse 5
ﯟﯠﯡ
ﯢ
৫. অতঃপর সেগুলোর আরোহীদেরকে নিয়ে শত্রæদলের মাঝে ঢুকে পড়ে।
Verse 6
ﭑﭒﭓﭔ
ﭕ
৬. নিশ্চয়ই মানুষ তার রবের পছন্দসই কল্যাণ কাজে শক্তরূপে বাধ সাধে।
Verse 7
ﭖﭗﭘﭙ
ﭚ
৭. সেই তার এই বাধসাধার উপর সাক্ষী রয়েছে। কারণ, বিষয়টি এতোটা পরিষ্কার যে, তা অস্বীকার করার কোন উপায় নাই।
Verse 8
ﭛﭜﭝﭞ
ﭟ
৮. সে সম্পদের প্রতি অতিরিক্ত আসক্তির দরুন তা ব্যয়ে কার্পণ্য করে।
Verse 9
৯. দুনিয়ার জীবন কর্তৃক প্রতারিত এ মানুষ কি জানে না যে, আল্লাহ যখন কবরস্থ লোকগুলোকে পুনরুত্থিত করবেন এবং তাদেরকে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে জমিন থেকে বের করবেন তখনকার অবস্থা সত্যিই তার ধারণাতীত হবে।
Verse 10
ﭩﭪﭫﭬ
ﭭ
১০. যখন অন্তঃকরণগুলোতে যে সব উদ্দেশ্য ও বিশ্বাস ইত্যাদি রয়েছে তা প্রকাশ করা হবে।
Verse 11
ﭮﭯﭰﭱﭲ
ﭳ
১১. তাদের প্রতিপালক এ দিবসে তাদের ব্যাপারে অবশ্যই পরিজ্ঞাত। তাঁর নিকট তাঁর বান্দাদের কোন বিষয়ই গোপন নয়। তিনি অচিরেই এগুলোর প্রতিদান দিবেন।
تقدم القراءة