سورة القارعة

الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم

الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم থেকে البنغالية ভাষায় সূরা আল-ক্বারি‘আহ্ এর অনুবাদ

الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم

Verse 1
১. যে মহাকাল নিজ কঠিন ভয়াবহতা নিয়ে মানুষের অন্তরকে করাঘাত করবে।
Verse 2
২. এ কেমন মহাকাল যা তার কঠিন ভয়াবহতা নিয়ে মানুষের অন্তরকে করাঘাত করবে?!
Verse 3
৩. হে রাসূল! আপনি কি জানেন, এ মহাকাল যা তার ভয়াবহতা নিয়ে মানুষের অন্তরকে করাঘাত করবে তা কিয়ামত দিবস?!
৪. যে দিন মহাকাল মানুষের আন্তঃকরণগুলোকে করাঘাত করবে তারা সে দিন বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় এ দিক সে দিক ছুটাছুটি করবে।
Verse 5
৫. পর্বতমালা হবে ক্ষিপ্র গতি ও নড়াচড়ায় ধূনিত রঙ্গীন পশমের ন্যায়।
Verse 6
৬. ফলে যার নেক আমল মন্দ আমলের উপর প্রাধান্য পাবে।
Verse 7
৭. সে জান্নাতে সন্তোষজনক জীবন পেয়ে সুখী হবে।
Verse 8
৮. পক্ষান্তরে যার পাপের পাল্লা পুণ্যের অপেক্ষা ভারী হবে।
Verse 9
৯. কিয়ামত দিবসে তার ঠিকানা ও আবাসন হবে জাহান্নাম।
Verse 10
১০. হে রাসূল! আপনি কি জানেন, তা কী?!
Verse 11
১১. তা হলো অতি উত্তপ্ত অগ্নি।
تقدم القراءة