الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم থেকে البنغالية ভাষায় সূরা আল-হুমাযাহ্ এর অনুবাদ
Verse 1
ﭢﭣﭤﭥ
ﭦ
১. দুর্ভোগ ও কঠিন শাস্তি প্রত্যেক ওই ব্যক্তির জন্য যে বেশী বেশী মানুষের নিন্দা ও তাদের প্রতি দোষারোপ করে।
Verse 2
ﭧﭨﭩﭪ
ﭫ
২. যার অর্থ জমা করা ও তা গণনা করা ব্যতীত অন্য কোন চিন্তা নেই।
Verse 3
ﭬﭭﭮﭯ
ﭰ
৩. সে ধারণা করে যে, তার সঞ্চিত সম্পদ তাকে মত্যু থেকে বারণ করে রাখবে। ফলে সে দুনিয়াতে চিরস্থায়ী হয়ে থাকবে।
Verse 4
ﭱﭲﭳﭴﭵ
ﭶ
৪. এ অর্বাচীন যেমনটি ধারণা করেছে বিষয়টি তেমন নয়। বরং অবশ্যই তাকে এমন জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে যা তার প্রচÐ আগ্রাসনের ফলে তাতে নিক্ষিপ্ত সকল বস্তুকে ভেঙ্গে চুরমার করে ফেলে।
Verse 5
ﭷﭸﭹﭺ
ﭻ
৫. হে রাসূল! আপনি কি সেই অগ্নি সম্পর্কে অবগত, যাতে নিক্ষিপ্ত সকল বস্তুকে সে চুরমার করে ফেলবে?!
Verse 6
ﭼﭽﭾ
ﭿ
৬. এটি হলো আল্লাহর প্রজ্জ্বলিত আগুন।
Verse 7
ﮀﮁﮂﮃ
ﮄ
৭. যা মানুষের শরীর ভেদ করে অন্তর পর্যন্ত পৌঁছে যায়।
Verse 8
ﮅﮆﮇ
ﮈ
৮. এটি শাস্তিপ্রাপ্তদেরকে পরিবেষ্টন করে রাখবে।
Verse 9
ﮉﮊﮋ
ﮌ
৯. দীর্ঘ খুঁটিসমূহে। যা থেকে তারা কখনোই বের হতে পারবে না।
تقدم القراءة