الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم থেকে البنغالية ভাষায় সূরা আল-মাসাদ এর অনুবাদ
Verse 1
ﮈﮉﮊﮋﮌ
ﮍ
১. নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর চাচা আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হয়েছে। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লাম) কে কষ্ট দেয়ার মতো তার মন্দ আমলের কারণে এবং তার প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে।
Verse 2
ﮎﮏﮐﮑﮒﮓ
ﮔ
২. তার সম্পদ ও সন্তান তার কী উপকারে এসেছে?! সেগুলো তার থেকে কোন শাস্তি প্রতিহত করতে পারে নি। আর না তার জন্য কোন রহমত বয়ে এনেছে।
Verse 3
ﮕﮖﮗﮘ
ﮙ
৩. অচিরেই সে শিখাবিশিষ্ট আগুনে প্রবেশ করে এর উত্তাপ আস্বাদন করবে।
Verse 4
ﮚﮛﮜ
ﮝ
৪. অচিরেই তার স্ত্রী ইন্ধন বহনকারিণী উম্মে জামিলাও আগুনে প্রবেশ করবে। যে পথে কাঁটা বিছেয়ে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে কষ্ট দিতো।
Verse 5
ﮞﮟﮠﮡﮢ
ﮣ
৫. তার গলদেশে থাকবে শক্তভাবে পাকানো খেজুর গাছের আঁশের রশি। যা লাগিয়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে।
تقدم القراءة