الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم থেকে البنغالية ভাষায় সূরা আশ-শারহ এর অনুবাদ
Verse 1
ﯝﯞﯟﯠ
ﯡ
১. নিশ্চয়ই আল্লাহ আপনার বক্ষদেশ প্রশস্ত করেছেন। যার ফলে আপনার নিকট ওহী অহরণ করা প্রিয় হয়ে উঠেছে।
Verse 2
ﯢﯣﯤ
ﯥ
২. আমি আপনার উপর থেকে বোঝা অপসারিত করেছি।
Verse 3
ﭑﭒﭓ
ﭔ
৩. যা আপনাকে এতোটা ক্লান্ত করলো যে, আপনার মেরুদÐকে ভেঙ্গে ফেলার উপক্রম হয়েছে।
Verse 4
ﭕﭖﭗ
ﭘ
৪. আমি আপনার খ্যাতিকে সুউচ্চ করেছি। যার ফলে আপনার নাম আযান, ইকামত ইত্যাদিতে উল্লেখ হয়ে থাকে।
Verse 5
ﭙﭚﭛﭜ
ﭝ
৫. নিশ্চয়ই কাঠিন্য ও সঙ্কীর্ণতার সাথে রয়েছে সহজতা ও প্রশস্ততা।
Verse 6
ﭞﭟﭠﭡ
ﭢ
৬. নিশ্চয়ই কাঠিন্য ও সঙ্কীর্ণতার সাথে রয়েছে সহজতা ও প্রশস্ততা। যখন এ কথা জানা হয়ে গেলো তখন আপনার সম্প্রদায়ের কষ্ট যেন আর আপনাকে ঘাবড়িয়ে না তোলে এবং আপনাকে নিজ প্রতিপালকের দ্বীনের দাওয়াত থেকে যেন বারণ না করে।
Verse 7
ﭣﭤﭥ
ﭦ
৭. অতঃপর যখন আপনি নিজ কাজ থেকে অবসর হবেন তখন আপনার প্রতিপালকের ইবাদাতে নিমগ্ন হোন।
Verse 8
ﭧﭨﭩ
ﭪ
৮. আর আপনার অনুরাগ ও আসক্তিকে এককভাবে আল্লাহর প্রতি নিবদ্ধ করুন।
تقدم القراءة