الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم থেকে البنغالية ভাষায় সূরা আল-মা‘ঊন এর অনুবাদ
Verse 1
ﭦﭧﭨﭩ
ﭪ
১. আপনি কি ওকে চিনেন যে কিয়ামত দিবসের প্রতিদানের প্রতি মিথ্যারোপ করে?!
Verse 2
ﭫﭬﭭﭮ
ﭯ
২. সে ওই ব্যক্তি যে এতীমের প্রয়োজন না মিটিয়ে তাকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়।
Verse 3
ﭰﭱﭲﭳﭴ
ﭵ
৩. না সে নিজকে বা অন্য কাউকে অভুক্তকে খাদ্য দিতে উৎসাহিত করে।
Verse 4
ﭶﭷ
ﭸ
৪. তাই তো ওই সব নামাযীর জন্য ধ্বংস ও শাস্তি।
Verse 5
ﭹﭺﭻﭼﭽ
ﭾ
৫. যারা নিজেদের নামায সম্পর্কে উদাসীন। সময় পার হয়ে যাওয়া পর্যন্ত এ নিয়ে তাদের কোনরূপ চিন্তা নেই।
Verse 6
ﭿﮀﮁ
ﮂ
৬. যারা নিজেদের নামায ও আমলসমূহে লৌকিকতার আচরণ দেখায়। আল্লাহর উদ্দেশ্যে আমলকে খাঁটি করে না।
Verse 7
ﮃﮄ
ﮅ
৭. অন্যদেরকে এমন সাহায্য দিতে বাধা প্রদান করে যাতে তাদের কোনরূপ ক্ষতি নেই।
تقدم القراءة