الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم থেকে البنغالية ভাষায় সূরা আয-যালযালাহ্ এর অনুবাদ
Verse 1
ﮅﮆﮇﮈ
ﮉ
১. কিয়ামত দিবসে যখন পৃথিবী কঠিন প্রকম্পনে প্রকম্পিত হবে।
Verse 2
ﮊﮋﮌ
ﮍ
২. পৃথিবী যখন তার ভ‚গর্ভের মৃতসহ অন্যান্য বস্তু বের করে দিবে।
Verse 3
ﮎﮏﮐﮑ
ﮒ
৩. যখন মানুষ আশ্চর্যান্বিত হয়ে বলবে, পৃথিবীর কী হলো যে, সে কাঁপছে ও নড়ছে কেন?
Verse 4
ﮓﮔﮕ
ﮖ
৪. এ মহা দিবসে পৃথিবী তাতে কৃত ভালো-মন্দ কাজের বৃত্তান্ত বর্ণনা করবে।
Verse 5
ﮗﮘﮙﮚ
ﮛ
৫. কেননা, আল্লাহ তাকে এ ব্যাপারে অবিহত করবেন এবং নির্দেশ দিবেন।
Verse 6
ﮜﮝﮞﮟﮠﮡ
ﮢ
৬. সেই প্রকম্পিত হওয়ার মহা দিবসে মানুষ হিসাবের স্থানে দলে দলে তাদের দুনিয়ার কৃতকর্মগুলো প্রত্যক্ষ করার উদ্দেশ্যে বের হয়ে আসবে।
Verse 7
ﮣﮤﮥﮦﮧﮨ
ﮩ
৭. ফলে যে ব্যক্তি ছোট্ট একটি পিপীলিকা সমপরিমাণ নেক আমল বা কল্যাণের কাজ করবে সে তা নিজের সামনেই দেখতে পাবে।
Verse 8
ﮪﮫﮬﮭﮮﮯ
ﮰ
৮. পক্ষান্তরে যে ব্যক্তি সেই পরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে।
تقدم القراءة