سورة الكوثر

الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم

الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم থেকে البنغالية ভাষায় সূরা আল-কাউসার এর অনুবাদ

الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم

Verse 1
১. হে রাসূল! আমি আপনাকে প্রভ‚ত কল্যাণ দান করেছি। তন্মধ্যে রয়েছে জান্নাতের হাউযে কাউসার।
Verse 2
২. সুতরাং আপনি এ নিআমতের জন্য আল্লাহর উদ্দেশ্যে এককভাবে নামায প্রতিষ্ঠা ও কুরবাণী সম্পন্ন করার মাধ্যমে শুকরিয়া আদায় করুন। মুশরিকরা যেমন নিজেদের দেবতাদের নৈকট্য লাভের জন্য যবাই করে আপনি তা করবেন না।
Verse 3
৩. আপনার শত্রæই সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত এবং স্মৃতি থেকে এমনভাবে হারিয়ে যাওয়া লোক যে, তাকে স্মরণ করলে কেবল মন্দ নামেই স্মরণ করতে হয়।
تقدم القراءة