الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم থেকে البنغالية ভাষায় সূরা আন-নাস এর অনুবাদ
Verse 1
ﮀﮁﮂﮃ
ﮄ
১. হে রাসূল! আপনি বলুন: আমি মানুষের প্রতিপালকের সাহায্যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা অবলম্বন করছি।
Verse 2
ﮅﮆ
ﮇ
২. যিনি মানুষের অধিপতি। যিনি তাদের ব্যাপারে যথেচ্ছ ফায়সালা করেন। তিনি ব্যতীত তাদের অন্য কোন অধিপতি নেই।
Verse 3
ﮈﮉ
ﮊ
৩. তিনি তাদের প্রকৃত মাবূদ। তিনি ব্যতীত তাদের কোন প্রকৃত মাবূদ নেই।
Verse 4
ﮋﮌﮍﮎ
ﮏ
৪. সেই শয়তানের অনিষ্ট থেকে যে আল্লাহর স্মরণ থেকে মানুষ উদাসীন হয়ে গেলে তাকে কুমন্ত্রণা দিয়ে থাকে। আবার তাঁকে স্মরণ করলে সে পিছিয়ে যায়।
Verse 5
ﮐﮑﮒﮓﮔ
ﮕ
৫. সে তার কুমন্ত্রণা মানুষের অন্তরে ঢেলে দেয়।
Verse 6
ﮖﮗﮘ
ﮙ
৬. সে মানবরূপী হয়ে থাকে। আবার দানবরূপীও হয়।
تقدم القراءة